Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জাতিসংঘ ও ডব্লিউএমও’র সতর্কবার্তা

এবারের ‘সুপার এল নিনো’ হতে পারে আরও শক্তিশালী

দ্য গার্ডিয়ান
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:৪২
এবারের ‘সুপার এল নিনো’ হতে পারে আরও শক্তিশালী

এল নিনোর প্রভাবে বাড়তে পারে খরা। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ‘এল নিনো’ আবহাওয়ার ধাপ শুরু হতে পারে এবং এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটি জানিয়েছে, এই প্রাকৃতিক আবহাওয়াব্যবস্থা বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

ডব্লিউএমও মঙ্গলবার জানায়, ২০২৬ সালের বাকি সময়জুড়ে এল নিনো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি দেশের আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী ‘সুপার এল নিনো’তে পরিণত হতে পারে।

সংস্থাটি বলেছে, এল নিনো হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণতা বৃদ্ধি, যা সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়। সাম্প্রতিক সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়ার প্রবণতা এই অবস্থার ইঙ্গিত দিচ্ছে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, ‘আমাদের একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে, যা খরা ও ভারী বৃষ্টিপাতকে আরও বাড়িয়ে দেবে এবং স্থল ও মহাসাগর উভয় ক্ষেত্রেই তাপপ্রবাহের ঝুঁকি বৃদ্ধি করবে।’

এল নিনোর প্রভাবে বাড়তে পারে ভারী বৃষ্টি। ছবি: সংগৃহীতসংস্থাটি আরও জানিয়েছে, এর প্রভাবে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে দেখা দিতে পারে খরা। একই সময়ে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বাড়তে পারে ঘূর্ণিঝড় বা হারিকেনের ঝুঁকি।

বিশ্বজুড়ে এই আবহাওয়াব্যবস্থা কখনো কোথাও খরা, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, হর্ন অব আফ্রিকা এবং মধ্য এশিয়ার কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩–২৪ সালের এল নিনো ২০২৪ সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড গড়তে ভূমিকা রেখেছিল। নতুন এই ধাপ শুরু হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির মহাসচিব সাউলো আরও বলেন, ‘প্রচণ্ড তাপপ্রবাহ ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সংকটগুলোর একটি। এল নিনো সেই হুমকিকে আরও তীব্র করতে পারে, ফলে তাপজনিত অসুস্থতা, রোগবিস্তার এবং খাদ্য ও পানির ওপর চাপ বাড়বে।’

তিনি সতর্ক করে বলেন, সংকটে থাকা জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে।

তবে ডব্লিউএমও জানিয়েছে, এল নিনোর তীব্রতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ কিছু মডেলে শক্তিশালী প্রভাবের পূর্বাভাস পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই পরিস্থিতিকে জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে দেখা উচিত। তিনি বলেন, ‘উষ্ণ হতে থাকা বিশ্বে এল নিনো আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করতে পারে।’

 

এল নিনোআবহাওয়া বিপর্যয়জাতিসংঘডব্লিউএমও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    advertiseadvertise