Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জাতিসংঘের কাছে সন্দেহজনক সুটকেস, সড়ক বন্ধ করে তল্লাশি

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭
জাতিসংঘের কাছে সন্দেহজনক সুটকেস, সড়ক বন্ধ করে তল্লাশি

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে যখন কঠোর নিরাপত্তাব্যবস্থা, তখন জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি একটি কালো সুটকেস পড়ে থাকতে দেখে তৎপর হয় পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউ এলাকায় সুটকেসটি পাওয়া যায়। পরে সেটিকে ঘিরে বোমা নিষ্ক্রিয়কারী দলসহ পুলিশের বিশেষ ইউনিটগুলো তল্লাশি চালায়। প্রায় দেড় ঘণ্টার পর সুটকেসটি থেকে কোনো তাৎক্ষণিক হুমকি পাওয়া যায়নি বলে জানা যায়। ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

সুটকেসটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছাকাছি এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে কয়েক ব্লক দূরে ছিল। বিষয়টি নজরে আসার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যানাইন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সুটকেসটির ভেতরে সন্দেহজনক কিছু শনাক্ত হওয়ার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি সেবা ইউনিটের সদস্যরা সেখানে যান।

নিরাপত্তার স্বার্থে ইস্ট ৪২, ৪৩ ও ৪৪ স্ট্রিটের একটি অংশে যান ও পথচারী চলাচল বন্ধ করে দেওয়া হয়। আশপাশের একটি ভবনও সতর্কতামূলকভাবে খালি করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।

আরও পড়ুন

‘জঙ্গলের আইন’ থেকে ফিরতে হবে বিশ্বকে: মাখোঁ

২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে আগে থেকেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তর ও আশপাশের এলাকায় হাজারো পুলিশ সদস্যের পাশাপাশি ক্যানাইন ইউনিট, বোমা নিষ্ক্রিয়কারী দল, সন্ত্রাসবিরোধী ইউনিটসহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে শহরে কোনো নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির তথ্য নেই। তবে বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় জাতিসংঘের আশপাশে বিভিন্ন সড়কে নিয়মিতভাবে যান চলাচল ও পথচারীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

সুটকেসটি ঘিরে তল্লাশি শেষ হওয়ার পর ধীরে ধীরে সড়কগুলো খুলে দেওয়া হয়। পরে নিরাপত্তা তৎপরতাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রাথমিকভাবে সুটকেসটিতে বোমা পাওয়া গেছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতিসংঘসন্দেহজনক সুটকেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র