Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘জঙ্গলের আইন’ থেকে ফিরতে হবে বিশ্বকে: মাখোঁ

  • গাজায় নিষ্ক্রিয় থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা কোথায়, প্রশ্ন ফরাসি প্রেসিডেন্টের
হাসান ইলিয়াছ, প্যারিস (ফ্রান্স)
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬
‘জঙ্গলের আইন’ থেকে ফিরতে হবে বিশ্বকে: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

গাজায় চলমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন তুলেছেন, গাজায় আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকলে বিশ্বব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থা রক্ষায় দেশগুলোর প্রতি নতুন করে অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মাখোঁ বলেন, কেউ কেউ দাবি করছেন গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। কারণ, সেখানে এখনো পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত হয়নি।

গাজার পরিস্থিতি প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘গাজায় আমরা নিষ্ক্রিয় থাকলে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্যই বা কী?’ তিনি বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি না করে শান্তি প্রতিষ্ঠার দাবি করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন একটি বিশ্বব্যবস্থা বেছে নিতে হবে, যেখানে আন্তর্জাতিক আইন কার্যকর থাকবে। তার প্রশ্ন, বিশ্ব কি এমন এক পরিস্থিতিতে ফিরে যেতে চায়, যেখানে ‘জঙ্গলের আইন’ কার্যকর হবে, নাকি একটি সভ্য আন্তর্জাতিক সমাজের পথে থাকবে?

আরও পড়ুন

‘জীবন-মরণ সিদ্ধান্ত মেশিনের হাতে নয়’, এআই নিয়ে গুতেরেস

২২ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতার অপব্যবহার ও সাম্রাজ্যবাদী প্রবণতা বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে বলেও সতর্ক করেন মাখোঁ। এ অবস্থায় আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থার ভিত্তি ধরে রাখার আহ্বান জানান তিনি।

ইউক্রেন যুদ্ধ নিয়েও বক্তব্য দেন মাখোঁ। রাশিয়া ও ইউক্রেনকে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে একটি সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানান তিনি। বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে উভয় পক্ষের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে আলোচনা করেন মাখোঁ।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মাখোঁ। কোনো একটি বড় শক্তির প্রযুক্তিগত আধিপত্যের ওপর নির্ভর না করে বিভিন্ন দেশকে একসঙ্গে উন্নত উন্মুক্ত উৎসের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এবারের জাতিসংঘ অধিবেশন মাখোঁর বর্তমান প্রেসিডেন্ট মেয়াদের শেষ সাধারণ পরিষদ ভাষণ। ২০২৭ সালে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে জাতিসংঘের মঞ্চে এটিই তার শেষ ভাষণ। ভাষণে গাজা, ইউক্রেন ও আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে কথা বলার পাশাপাশি আন্তর্জাতিক আইন, মানবিক নীতি ও বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘএমানুয়েল মাখোঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার