Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নিউজিল্যান্ডে জোটের ওপর ভর করে সরকার গঠনের পথে লাক্সন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০
শেয়ার করুন:
নিউজিল্যান্ডে জোটের ওপর ভর করে সরকার গঠনের পথে লাক্সন

সমর্থকদের সামনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের উচ্ছ্বাস। ছবি / এক্স

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন শনিবারের নির্বাচনের পর অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জোট সরকার গঠনের পথে রয়েছেন। তবে তার দল ন্যাশনাল পার্টি সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ জোটের ডানপন্থী শরিকদের হাতে ছেড়ে দিতে পারে।

নির্বাচনে মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টি—দুটিই ৩০ শতাংশের কম ভোট পেয়েছে। দেশটির নির্বাচনের ইতিহাসে এই প্রথম বড় দুই দলের ভোটের হার এত নিচে নামল। বাম, ডান ও মধ্যপন্থী ছোট দলগুলোর দিকে ভোটারদের সরে যাওয়াকে বিশ্লেষকেরা বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা কমে যাওয়ার প্রবণতার সঙ্গে মিলিয়ে দেখছেন।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী, লাক্সনের তিন দলের জোট মাত্র দুই আসনের ব্যবধানে সরকার গঠন করতে পারে। তবে ২৭ নভেম্বর চূড়ান্ত গণনার সময় প্রবাসী ও বিশেষ ভোট যুক্ত হলে এই ব্যবধান ঘুচে যেতে পারে। মোট ভোটের প্রায় এক-সপ্তমাংশ এসব ভোট সাধারণত বামপন্থীদের পক্ষে যায়।

এমন হলে সরকার গঠনে লাক্সনকে চতুর্থ কোনো দলের সমর্থন নিতে হতে পারে। প্রথমবারের মতো পার্লামেন্টে আসন পেতে যাচ্ছে মধ্যপন্থী অপারচুনিটি পার্টি। দলটির নেতা কিউলে ওং জানিয়েছেন, পার্লামেন্টে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, প্রথমে তাদের সঙ্গেই আলোচনা করবেন তিনি।

ওয়েস্টপ্যাকের নিউজিল্যান্ডবিষয়ক প্রধান অর্থনীতিবিদ কেলি একহোল্ড বলেছেন, যে সরকারই গঠিত হোক, তাদের পক্ষে নীতি বাস্তবায়ন কঠিন হবে। পার্লামেন্টের প্রতিটি সদস্যের সমর্থন ধরে রাখতে হবে সরকারকে।

নির্বাচনে লাক্সনের দল থেকে অর্থমন্ত্রী নিকোলা উইলিস ও পরিবহনমন্ত্রী ক্রিস বিশপসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা আসন হারিয়েছেন। ফলে জোটের শরিক দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হতে পারে তাকে।

নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করার পক্ষে। নতুন সরকারে অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে তারা জরুরি বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, উদারপন্থী অ্যাক্ট পার্টির নেতা ডেভিড সেমুর বলেছেন, অর্থ মন্ত্রণালয় ন্যাশনাল পার্টির হাতে থাকা আর গ্রহণযোগ্য নয়। সরকারি ব্যয় ব্যাপকভাবে কমিয়ে ঋণ হ্রাস করতে চায় দলটি।

রাজনৈতিক বিশ্লেষক গ্যারেথ হিউজ বলেছেন, অ্যাক্ট ও নিউজিল্যান্ড ফার্স্টের ভোট বাড়ায় নতুন সরকারকে আরও ডানপন্থী নীতির দিকে যেতে হবে।

বিশ্লেষকদের মতে, নিউজিল্যান্ডের নির্বাচনের ফল উন্নত দেশগুলোতে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন কমে যাওয়ার প্রবণতারই প্রতিফলন। যুক্তরাজ্যে বামপন্থী গ্রিন পার্টি ও ডানপন্থী রিফর্ম ইউকের সমর্থন বেড়েছে। অস্ট্রেলিয়ায় কট্টর ডানপন্থী ওয়ান নেশন পার্টি জনমত জরিপে এগিয়ে এসেছে। ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়াতেও ডানপন্থী দলগুলোর সমর্থন বাড়ছে।

আরও পড়ুন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে নিউজিল্যান্ড

২৪ আগস্ট ২০২৬

অপারচুনিটি পার্টির নেতা কিউলে ওং বলেছেন, রাজনীতির ওপর মানুষের আস্থা এখন খুবই কম। এই আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক নেতা ও দলগুলোকে কাজ করতে হবে।

অপারচুনিটি পার্টির আরেকটি প্রস্তাবও নতুন সরকার গঠনের আলোচনায় প্রভাব ফেলতে পারে। দলটি বছরে ১৯ হাজার ৪০০ নিউজিল্যান্ড ডলারের সর্বজনীন মৌলিক আয় চালুর পক্ষে। এর অর্থ জোগাতে বছরে জমির মূল্যের ওপর ১ দশমিক ৭৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে তারা।

নির্বাচনের আগে ন্যাশনাল পার্টির আইনপ্রণেতাদের দুই দফা নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা মোকাবিলা করেছেন লাক্সন। বিশ্লেষক হিউজের মতে, স্বল্প মেয়াদে দলের নেতৃত্বে তার অবস্থান নিরাপদ থাকলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে থাকতে পারবেন কি না, তা অনিশ্চিত।

সূত্র- রয়টার্স 



নিউজিল্যান্ডনিউজিল্যান্ডের ভোটনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে