Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:১৩
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে নিউজিল্যান্ড

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিচ্ছে নিউজিল্যান্ড। ছবি: রয়টার্স

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিচ্ছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, এ বিষয়ে একটি বিল সংসদে উত্থাপন করবে তার দল।

প্রস্তাবিত আইনে নিষেধাজ্ঞা না মানলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে জরিমানা করা হতে পারে তাদের আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত।

বিলটি পাস হলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ে নিতে হবে যুক্তিসংগত পদক্ষেপ। এক্ষেত্রে সুযোগ রাখা হয়েছে বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, ফেস শনাক্তকরণ প্রযুক্তি ও ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের।

গত সোমবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী লাক্সন বলেছেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। তার মতে, এর প্রভাব শিশুদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপরও পড়ছে।

তবে বিলটি সংসদে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লাক্সনের জোটের অন্যতম শরিক নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করবে না।

দলটির নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রস্তাবিত আইন ও এর সম্ভাব্য পরিণতি নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তার আশঙ্কা, এ ধরনের আইন দেশকে এমন একটি অনিশ্চিত পথে নিয়ে যেতে পারে।

       

আরও পড়ুন

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটকের মামলা মীমাংসা ৪০ কোটি ডলারে

২২ আগস্ট ২০২৬

গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দেশটি বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এমন নিষেধাজ্ঞা চালু করে। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।


অস্ট্রেলিয়ার পর ইউরোপেও একই প্রবণতা দেখা যাচ্ছে। অস্ট্রিয়া ১৪ বছরের নিচের শিশুদের জন্য নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। 

ডেনমার্ক ১৫ বছরের নিচের শিশুদের জন্য একই ধরনের আইন করার প্রস্তুতি নিচ্ছে। তারা বয়স যাচাইয়ের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা চালুর কথাও বলেছে।

ফ্রান্স এরই মধ্যে ১৫ বছরের নিচের শিশুদের জন্য সামাজিকমাধ্যম বন্ধের একটি বিল পাস করেছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মনে করেন, এই আইন শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতি থেকে রক্ষা করবে। তবে আইনটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

জার্মানিতেও ১৬ বছরের নিচের শিশুদের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে, যদিও সব রাজনৈতিক দল একমত নয়।

কানাডাও ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন একটি ডিজিটাল সুরক্ষা বিল পেশ করেছে। একই সঙ্গে এআই চ্যাটবটসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

দক্ষিণ ইউরোপে গ্রিস ২০২৭ সাল থেকে ১৫ বছরের নিচের শিশুদের জন্য সামাজিকমাধ্যম বন্ধ করার পরিকল্পনা করেছে। সরকারের মতে, এতে শিশুদের উদ্বেগ, ঘুমের সমস্যা ও আসক্তি কমবে।

একইভাবে স্পেন ১৬ বছরের নিচের শিশুদের সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা আনার কথা ভাবছে, যদিও সেটি এখনো অনুমোদনের অপেক্ষায়।

এশিয়াতেও এই প্রবণতা দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়া ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিকমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে চায়। মালয়েশিয়াও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

নিউজিল্যান্ডসোশ্যাল মিডিয়াফেসবুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি