Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘আমি ইরানের মুদ্রার মান ধ্বংস করছি’

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৪
শেয়ার করুন:
‘আমি ইরানের মুদ্রার মান ধ্বংস করছি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে ব্যাপক মূল্যস্ফীতি চলছে এবং দেশটির মুদ্রার মান দ্রুত অবনতি হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের মুদ্রা রিয়ালের অবমূল্যায়নের একটি চিত্র প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, ‘আমি ইরানের মুদ্রার মান ধ্বংস করছি।’ একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে ‘ব্যাপক মূল্যস্ফীতি’র মধ্যে রয়েছে ইরান।

এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, দেশটি আগামী দুই বছরের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নিচ্ছে। তবে কী ধরনের সরবরাহের কথা বলা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি।

মোহাম্মদ রেজা আরেফ বলেন, জনগণের মধ্যে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, সরকার ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও’ পরিকল্পনা করছে।

অন্যদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের জন্য ইরানের জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়েই শুরু হয় বর্তমান সংঘাতের।

মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘যুদ্ধ, চাপ এবং নিরবচ্ছিন্ন বৈরিতার’ মধ্য দিয়েও টিকে আছে ইরান। তার মতে, ‘ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরানের জনগণই।’ 

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’