এক ঝলক
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন চিকিৎসা

সংগৃহীত ছবি
জটিল অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আশার আলো হয়ে এসেছে নতুন আবিষ্কৃত একটি ওষুধ। তাদের বেঁচে থাকার সময় দ্বিগুণ করে দিতে পারে এটি। আক্রান্ত ৫০০ জনের ওপর দৈনিক মুখে খাওয়ার এ ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে পাওয়া গেছে এমন ফল। ৩১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আয়োজিত বিশ্বের বৃহত্তম ক্যানসারবিষয়ক বার্ষিক সম্মেলনে (অ্যাসকো) প্রকাশ করা হয়েছে গবেষণার ফল। সেখানে বিশেষজ্ঞরা আশার খবর দিয়েছেন। এ রোগের চিকিৎসায় ডারাক্সোনরাসিব নামে নতুন আবিষ্কৃত ওষুধটির প্রশংসা করেছেন তারা। তাদের মতে, এ ওষুধ অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে।




