Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হাম আতঙ্কে জরুরি অবস্থা নিউ ইয়র্কে

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪
হাম আতঙ্কে জরুরি অবস্থা নিউ ইয়র্কে

সংগৃহীত ছবি

হামমুক্ত আমেরিকায় ছড়িয়ে পড়েছে হামের আতঙ্ক। প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রে এই প্রথম হামের কারণে মৃত্যুর খবর এলো। পেনসিলভানিয়ায়ই মারা গেছেন পাঁচজন। কয়েক হাজার আমেরিকান আক্রান্ত। এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নিউ ইয়র্কে দুর্যোগকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্টেট গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য কোনো হাম রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়। এটি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য। তিনি আরও বলেছেন, ৩ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কে হামে আক্রান্ত ১০৮ জনের তথ্য নথিভুক্ত করা হয়েছে। গত সোমবার ঘোষিত জরুরি ঘোষণাটি ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধানও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের টিকাবিষয়ক পদক্ষেপের সমালোচনা করেছেন। এমনকি রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি ট্রাম্প প্রশাসনের টিকাদান নীতিকে দায়ী করেছেন এই রোগের প্রাদুর্ভাবের জন্য। অথচ এই প্রতিরোধযোগ্য রোগটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল।

পেনসিলভানিয়ায় হামের এক মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বছর ৯৭৫ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। এই প্রাদুর্ভাবের ফলে রাজ্যের অন্তত ৫০ জন অন্তঃসত্ত্বা নারীও আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এলাকাগুলোর চিকিৎসকরা অন্তঃসত্ত্বা ও তাদের শিশুদের সেবা প্রদানের পদ্ধতিতে পরিবর্তন আনছেন।

২০২৫ সালে হামের সংক্রমণ বাড়তে শুরু করার পর হোকুলের এই ঘোষণাটিই এ ধরনের প্রথম পদক্ষেপ। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্ক শহরে সাতটি ও স্টেটের অন্যান্য এলাকায় ১০১টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এদিকে নিউ ইয়র্কেও পার্শ্ববর্তী স্টেট পেনসিলভানিয়ার কর্মকর্তারাও জানিয়েছেন যে, চলতি বছর অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। টেক্সাস, ইউটা, ওহাইও এবং সাউথ ক্যারোলিনায়ও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রতিবেশী পেনসিলভানিয়ার কর্মকর্তারাও জানিয়েছেন, চলতি বছর অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে; গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। টেক্সাস, ইউটা, ওহাইও এবং সাউথ ক্যারোলিনাতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতির জন্য টিকাদানের হার কমে যাওয়াকে দায়ী করছেন। তাদের মতে, প্রাদুর্ভাব রোধে টিকাদানের হার ৯৫ শতাংশ থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে তা এর নিচে নেমে গেছে।

সমালোচকদের মতে, টিকাবিরোধী আন্দোলনের জনপ্রিয়তার কারণেই এই হার কমেছে। এ আন্দোলনটি বেশ জোরদার হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরও টিকাবিরোধী সমর্থক তৈরি হয়েছে। যাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র।

হাম আতঙ্কআমেরিকাহামমুক্তনিউ ইয়র্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি