একদিকে শিশুর গায়ে জ্বরের উত্তাপ, লাল লাল র্যাশ।
অন্যদিকে এডিস মশার কামড়ে কর্মক্ষম মানুষের হঠাৎই ঢলে পড়া। হাসপাতালে খালি নেই শয্যা।
হাম ও ডেঙ্গুর জোড়া থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। সরকারি হিসাবে শুধু গত আগস্টেই
এ দুই রোগে আক্রান্ত ৫৩ হাজার ৮২৯ জনের বেশি। মারা গেছেন ১৮২ জন।
গত মার্চ থেকে হাম সংক্রমণে মানুষ দিশাহারা। সবচেয়ে
বেশি কাবু শিশুরা। প্রাদুর্ভাবের পাঁচ মাস পার হলেও হাম নিয়ন্ত্রণ হয়নি, বরং আগস্টে
আগের মাসের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। এরই
মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্...