Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পরমাণু নিরস্ত্রীকরণ নীতিতে সৌদিকে ছাড় যুক্তরাষ্ট্রের

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:২১
পরমাণু নিরস্ত্রীকরণ নীতিতে সৌদিকে  ছাড় যুক্তরাষ্ট্রের

ওয়ান-টু-থ্রি নামে সৌদির সঙ্গে এ চুক্তি এবং একটি বাধ্যতামূলক পারমাণবিক সুরক্ষা চুক্তি পর্যালোচনার জন্য এখনো কংগ্রেসের কাছে তা পেশ করা হয়নি।

নীতিতে কঠোর হলেও সৌদি আরবের বেলায় নিজেই সেই আন্তর্জাতিক নিয়ম মানছে না বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিজস্ব সূত্রের বরাতে গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। দেশটিকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি পারমাণবিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সই না মেলায় চুক্তিটি আটকে রয়েছে বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি।

যুক্তরাষ্ট্র-সৌদির পারমাণবিক চুক্তির আলোচনা শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। তবে নতুন নীতির সঙ্গে অবগত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ট্রাম্পের স্বাক্ষরের বিষয়টি বিলম্বিত হয়েছে। তবে সংশ্লিষ্ট আরও এক সূত্র জানিয়েছে, ক্যাপিটল হিলের একটি অংশ মনে করে, দ্বিদলীয় যৌথ বিরোধিতার মুখে চুক্তিটি বাতিল হওয়ার ঝুঁকি এড়াতে ট্রাম্প প্রশাসন চুক্তি স্বাক্ষর বিলম্বিত করছে। এটি মার্কিন আইন প্রণয়নকারীদের আপত্তির কারণে চুক্তিটি ঝুলিয়ে রাখার একটি কৌশলগত বিলম্ব বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আংশিকভাবে শুরু হয়েছিল তেহরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার লক্ষ্যে। কিন্তু এখন সৌদির সঙ্গে এ চুক্তির কথা বিবেচনায় যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণ নীতি মানছে না।

সিএনএনকে চারটি সূত্র আরও জানিয়েছে, ওয়ান-টু-থ্রি নামে সৌদির সঙ্গে এ চুক্তি এবং একটি বাধ্যতামূলক পারমাণবিক সুরক্ষা চুক্তি পর্যালোচনার জন্য এখনো কংগ্রেসের কাছে তা পেশ করা হয়নি। দেশটির আইন অনুযায়ী, কংগ্রেসে পেশ করার আগে হোয়াইট হাউজের স্বাক্ষর প্রয়োজন। এ বিষয়ে জানতে সিএনএন হোয়াইট হাউজে যোগাযোগ করলে তারা চুক্তিসংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেয়নি। পরিবর্তে জ্বালানি সচিব ক্রিস রাইট অক্টোবর ২০২৫-এর একটি বিবৃতির দিকে নির্দেশ করেছেন, যেখানে আলোচনা সমাপ্তির ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই চুক্তিতে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) কঠোর তদারকির নিয়মটি রাখা হয়নি। ফলে সংস্থাটি চাইলেই সৌদির সন্দেহভাজন পরমাণুকেন্দ্রগুলো পরিদর্শন করতে পারবে না।

যুক্তরাষ্ট্র-সৌদির এ চুক্তি নিয়ে সতর্ক করেছেন ‘আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন’-এর অপসারণ নীতিবিষয়ক পরিচালক ডেভেন পোর্ট। তিনি বলেছেন, পারমাণবিক সুরক্ষার ক্ষেত্রে ‘সুনির্দিষ্ট বা বিশেষায়িত’ ব্যবস্থার নজির স্থাপন করা হলে তা রাশিয়া ও চীনকে অন্যান্য দেশের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিতে পারে।

যুক্তরাষ্ট্রসৌদি আরবপ্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পপরমাণু নিরস্ত্রীকরণ নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর