Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

নীরবে খাবার প্লেট থেকে ‘বিষ’ সরিয়ে দিচ্ছে ইরান যুদ্ধ!

আহসান হাবিব মারুফ
আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:৪০
নীরবে খাবার প্লেট থেকে ‘বিষ’ সরিয়ে দিচ্ছে ইরান যুদ্ধ!

ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ নাড়িয়ে দিচ্ছে তেলের বাজার ও ভূরাজনৈতিক জোটগুলোকে। নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে এ সম্পর্কিত ঘটনা। তবে ভিন্ন দৃষ্টিতে আরেকটি দিক দেখা যায়। ইরান যুদ্ধ প্রভাব ফেলছে বিশ্ববাসীর খাবারের প্লেটেও। দীর্ঘমেয়াদে খাদ্যশৃঙ্খলে অনেক পরিবেশবাদীর ভাষায় ‘বিষ’ হিসেবে পরিচিত রাসায়নিকের ওপর বিশ্বের নির্ভরতা কমিয়ে দিতে পারে এ সংঘাত।

বৈশ্বিক খাদ্যব্যবস্থার এক গভীর দুর্বলতা জীবাশ্ম জ্বালানিনির্ভর রাসায়নিক সার। ইরান যুদ্ধ এই দুর্বলতাকেই সামনে এনে দিয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে সরবরাহব্যবস্থার সংকটের কারণে বিশ্বজুড়ে বেড়েছে সারের দাম। বিশ্বজুড়ে এখন শিল্পভিত্তিক কৃষিতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাসায়নিকের বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে বহু কৃষক।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত বিশ্বে অজৈব সারের ব্যবহার প্রায় ১৯ কোটি মেট্রিক টনে পৌঁছেছে, যা ২০০২ সালের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এর মধ্যে শুধু নাইট্রোজেন সারই ছিল ১১ কোটি ২০ লাখ টন, যা আধুনিক শিল্পভিত্তিক কৃষির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

কিন্তু এই নির্ভরতার পরিবেশগত প্রভাব অত্যন্ত বেশি। কৃত্রিম সার সরাসরি জীবাশ্ম জ্বালানির সঙ্গে যুক্ত। নাইট্রোজেন সারের প্রধান উপাদান অ্যামোনিয়া উৎপাদনে প্রাকৃতিক গ্যাস অপরিহার্য।

গবেষকদের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী কৃষিখাতে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ৮ শতাংশেরও বেশি আসে কৃত্রিম নাইট্রোজেন সার থেকে। আরেকটি গবেষণায় দেখা গেছে, শুধু কৃত্রিম সারের সরবরাহ শৃঙ্খল থেকেই এক বছরে প্রায় ১২৫ কোটি টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নিঃসৃত হয়েছে—যা বৈশ্বিক বাণিজ্যিক বিমান চলাচলের মোট নিঃসরণের চেয়েও বেশি।

ইরান সংঘাত এখন সারসংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার যেসব দেশ আমদানিনির্ভর সারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা ইতোমধ্যেই চাপ অনুভব করছে। ভারত তার মোট সারের প্রায় ৬০ শতাংশ উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে, আর ব্রাজিল আমদানি করে ৮০ শতাংশেরও বেশি। সেনেগাল বছরে প্রায় ১ লাখ ২৫ হাজার টন সার আমদানি করে।

দাম বাড়তে থাকায় অনেক কৃষক এখন জৈব কম্পোস্ট, গবাদিপশুর গোবর ও বায়োফার্টিলাইজারের দিকে ঝুঁকছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ব্রাজিলে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে বায়োফার্টিলাইজার শিল্প ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ১৭ লাখেরও বেশি কৃষক গরুর গোবর, মূত্র ও জৈব বর্জ্য দিয়ে তৈরি উপকরণ ব্যবহার করে গ্রহণ করেছেন প্রাকৃতিক কৃষি পদ্ধতি।

সুস্থ মাটি থেকেই স্বাস্থ্যকর খাদ্য উৎপন্ন হয়। কম্পোস্টভিত্তিক কৃষি মাটিতে অণুজীবের কার্যক্রম বাড়ায়, পানি ধরে রাখার ক্ষমতা উন্নত করে এবং শেষ পর্যন্ত মানুষের খাদ্যে প্রবেশ করা রাসায়নিক অবশিষ্টাংশ কমায়।

যদিও রাসায়নিক সারকে সরাসরি ‘বিষ’ বলা রাজনৈতিকভাবে বিতর্কিত হতে পারে, তবে সমালোচকেরা মনে করেন অতিরিক্ত কৃত্রিম কৃষিনির্ভরতা পরিবেশ ও জনস্বাস্থ্য—দুই ক্ষেত্রেই হয়েছে ক্ষতির কারণ।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সার ব্যবহারের সঙ্গে সম্পর্ক রয়েছে জীববৈচিত্র্য হ্রাস ও পানিদূষণের।

সারের দাম বাড়া এবং সরবরাহব্যবস্থার অস্থিরতার মধ্যে বিশ্বজুড়ে কৃষকেরা বুঝতে শুরু করেছেন, হয়তো অর্থনৈতিক স্বাধীনতার পথও তৈরি করতে পারে স্বাস্থ্যকর মাটি। ইরান যুদ্ধ সরকার ও কৃষকদের সামনে একটি কঠিন বাস্তবতা স্পষ্ট করে তুলছে—সম্পূর্ণ জীবাশ্ম জ্বালানিনির্ভর রাসায়নিকভিত্তিক খাদ্য উৎপাদন ব্যবস্থা ভূরাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এর ফলে মনে হচ্ছে, সামরিক সংঘাত হিসেবে শুরু হওয়া ইরান যুদ্ধই শেষ পর্যন্ত হয়তো বদলে দিতে পারে বৈশ্বিক কৃষি ব্যবস্থাকে।

তবে জৈব বিকল্পগুলোও চ্যালেঞ্জমুক্ত নয়। এগুলোর জন্য বেশি শ্রম, শক্তিশালী স্থানীয় সরবরাহব্যবস্থা এবং প্রয়োজন হয় সরকারি সহায়তার। তবে এগুলো শেষ পর্যন্ত কৃষিশিল্পের ভবিষ্যত নিয়ে আরেকবার ভাবাবে কৃষকদের।

তাই বলাই যায়, যুদ্ধের উদ্দেশ্য কৃষিকে বদলে দেওয়া ছিল না। কিন্তু এটি হয়তো শেষ পর্যন্ত বিশ্ববাসীর খাবারের প্লেট থেকে ‘বিষ’ সরিয়ে দিতে রাখবে ভূমিকা।

ইরান যুদ্ধবায়ো ফার্টিলাইজাররাসায়নিক সার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise