Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানি নেতাদের সঙ্গে বৈঠক করবে ইরানি প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫
পাকিস্তানি নেতাদের সঙ্গে বৈঠক করবে ইরানি প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে নেওয়া হয়েছে প্রাথমিক পদক্ষেপ। অবশেষে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ইরানের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতেই ইসলামাবাদে চলে এসেছেন আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে হবে তাদের বৈঠক। এমনকি কথা হবে দেশটির সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গেও। বৈঠকে আলোচনা হবে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে।

তবে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতদের বৈঠক হবে কি না, তা নিশ্চিত করেনি পাকিস্তান।

অন্যদিকে, আব্বাস আরাকচির সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি যাচ্ছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন। নিজের দুই বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকারের দুটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

ইসলামাবাদ যাচ্ছেন ট্রাম্পের দুই প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬

যদিও তেহরান থেকে এসেছে ভিন্ন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। আব্বাস আরাকচি নিজেও জানাচ্ছিলেন, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। কিন্তু নতুন কোনো বৈঠকের পরিকল্পনা এখনও তার নেই।

আরও পড়ুন

আজ রাতেই ইসলামাবাদ যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২৪ এপ্রিল ২০২৬

তবে কূটনৈতিক সূত্র বলছে, দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল পর্দার আড়ালে। সেই প্রচেষ্টার ফলাফলই নতুন এই অগ্রগতি। যদিও দুই পক্ষের মধ্যেই রয়েছে নানা মতভেদ। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে। যুক্তরাষ্ট্র চায় পুরোপুরি খুলে দেওয়া হোক প্রণালি, অন্যদিকে ইরান চায় তুলে নেওয়া হোক অবরোধ। এছাড়াও রয়েছে আরও জটিল কিছু বিষয়—অর্থ জব্দের বিষয়, লেবাননের পরিস্থিতি এবং পারমাণবিক ইস্যু। 

এদিকে এক পাকিস্তানি সরকারি কর্মকর্তার বরাতে এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন পাকিস্তানের কর্মকর্তারা। যদি এ বৈঠকগুলো সফল হয়, তবেই সরাসরি বৈঠকে বসবে মার্কিন ও ইরানি কর্মকর্তারা।

আব্বাস আরাকচিইসলামাবাদইরানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্য যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি