Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:৪৩
শেয়ার করুন:
কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার।

এতে সড়কে পানি জমে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

পাশাপাশি পানি ঢুকে পড়েছে আশপাশের কয়েকটি বসতবাড়িতেও।

বুধবার বিকেলে টানা ভারী বৃষ্টির পর রামপুরগামী সড়কের চৌরাস্তা এলাকায় দেখা দেয় এ জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে বৃষ্টি হলেই চৌরাস্তা ও আশপাশের নিচু এলাকায় পানি জমে থাকে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়।

এলাকাবাসী জানান, সড়কের দুই পাশে বসতবাড়ি থাকলেও পানি নিষ্কাশনের নেই কোনো স্থায়ী ব্যবস্থা। যার ফলে প্রতিবার বৃষ্টির পরই চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।

বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইফাত জানায়, সড়কে পানি জমে থাকায় আমরা অনেক সময় বিদ্যালয়ে যেতে পারি না।

স্থানীয় যুবক শাহ আলম বলছিলেন, বৃষ্টি হলেই ওই স্থানে হাঁটুসমান পানি জমে যায়, এতে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হয়। রাস্তাটি উঁচু করা বা স্থায়ী সমাধান জরুরি। কেউ দেখে না, প্রশাসনও দেখে না, বড় বড় নেতারাও দেখে না।

বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন রিপন বললেন, আমি সাড়ে চার বছর ধরে দায়িত্বে আছি। জলাবদ্ধতা নিরসনে বহুবার চেষ্টা করেছি। কিন্তু আশপাশের বাড়ির মালিকেরা ড্রেন নির্মাণের জন্য জায়গা দিতে রাজি হননি। এমনকি পাইপ বসিয়ে পুকুরে পানি নিষ্কাশনের উদ্যোগও নেওয়া হয়েছিল, সেখানেও বাধা এসেছে। সবাই সহযোগিতা না করলে একা সমাধান করা সম্ভব নয়।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেছেন, অতিবৃষ্টির কারণে চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতার যে ছবি ও ভিডিও পাওয়া গেছে, তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে দেওয়া হয়েছে নির্দেশ।


কুমিল্লাভারী বৃষ্টিপাতপ্লাবিতদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন