Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ফের ইরানে হামলা

বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০৫
বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। একই সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে বিস্ফোরণের খবর।

সেন্টকমের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে ‘অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা’। এসব হামলা ইরানের ‘অযৌক্তিক ও ধারাবাহিক আগ্রাসনের’ জবাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানাচ্ছে, বন্দর আব্বাস শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে সেই বিস্ফোরণের প্রকৃত কারণ প্রকাশ করা হয়নি। একই সময়ে কেশম ও হেঙ্গাম এলাকায় শোনা বিস্ফোরণের জন্য ‘সামরিক প্রকৃতির ক্ষেপণাস্ত্র’ দায়ী বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। এদিকে সিরিক, মিনাব, কেশম দ্বীপ ও গর্গানেও বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে নিশ্চিত করেছে মেহের নিউজ এজেন্সি। 

এর আগে ইরানকে নতুন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চুক্তিতে সই করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে দিতে পারেন নতুন হামলার নির্দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর বড় অংশের কার্যত আর কোনো অস্তিত্বই নেই। ...মধ্যপ্রাচ্যের মোড়লের মৃত্যু ঘটেছে।’ অন্য এক পোস্টে তিনি দাবি করেছেন, ‘ইরান কোনো ব্যবসাই করতে পারছে না, সামরিক বাহিনীর বেতন বা অন্য কোনো বিল পরিশোধ করতে পারছে না তারা। দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা।’

এছাড়াও বুধবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তি চূড়ান্ত না হলে বুধবারই ইরানের ওপর করা হবে হামলা। তার দাবি, দীর্ঘদিন ধরে ইরান থেকে তেল সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই কার্যক্রম কীভাবে চালানো হচ্ছে, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

আরও পড়ুন

‘তীব্র’ হামলার হুমকি দিয়ে ট্রাম্প, ‘ইরান থেকে তেল সরিয়ে নিচ্ছি’

১০ জুন ২০২৬

এদিকে চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ‘হুমকি, ভয়ভীতি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো টেকসই চুক্তি সম্ভব নয়।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে বারবার দেওয়া হুমকি, এমনকি সাম্প্রতিক সামরিক হুমকি থেকেও বিরত থাকতে হবে।

তার ভাষ্য, ইরান কখনো হুমকি ও চাপের মধ্যে আলোচনা করেনি এবং ভবিষ্যতেও কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে এখনই বুঝতে হবে যে সামরিক হুমকি ও ভয়ভীতি উল্টো ফল বয়ে আনে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, যদি ওয়াশিংটন সত্যিই কূটনৈতিক সমাধান চায়, তাহলে তাকে হুমকির ভাষা পরিত্যাগ করে পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং আন্তর্জাতিক আইন মেনে আলোচনায় ফিরতে হবে।

ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ন্যূনতম একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লেখেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও আমাদের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে প্রস্তুত আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

আরও পড়ুন

কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও জাস্ক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ

১০ জুন ২০২৬

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হরমুজ প্রণালির ওমান উপকূলে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে প্রায় দুই ঘণ্টার অভিযানে এর দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। এর প্রতিক্রিয়ায় হরমুজ উপকূলজুড়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় চার ঘণ্টাব্যাপী হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, ইরানের প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা। মোট ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে তাদের দাবি। সশস্ত্র বাহিনী আরও জানায়, জর্ডানের আল-আজরাক ঘাঁটির চারটি স্থাপনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রও ছিল। 

আরও পড়ুন

ইরানকে দেওয়া হচ্ছে শক্তিশালী ও কঠোর ‘জবাব’ : ট্রাম্প

১০ জুন ২০২৬

উত্তেজনা বাড়লেও কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই। উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরাতে বুধবার তেহরানে পৌঁছায় কাতারের একটি প্রতিনিধিদল। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট মতপার্থক্য কমিয়ে আনতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তারা।

যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্য,  ‘পাল্টাপাল্টি হামলা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করে সামরিক অভিযান। এর ৪০ দিন পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। পরে ইসলামাবাদে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। এরপর থেকে নতুন বৈঠকের উদ্যোগ চলমান রয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা সংঘাতকে নতুন মাত্রা দিলেও উভয় পক্ষই এখনো কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি। 

ইরানযুক্তরাষ্ট্রহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি