চিকিৎসায় নতুন দুয়ার জেনোম সিকোয়েন্স
- ঢাকায় আন্তর্জাতিক জেনোমিক্স সেমিনার

সঠিক জেনোম অ্যানালাইসিস ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই মনে করেন দেশের বিশেষজ্ঞরা। তাই জেনোম সিকোয়েন্স নিয়ে বড় পরিসরে উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধও করলেন তারা। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ জেনোম কনসোর্টিয়ামের উদ্যোগে রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় হয়ে গেল ইন্টারন্যাশনাল জেনোমিক্স সম্মেলন। সেখানেই উঠে এলো এসব কথা।
সম্মেলনে আলোচনায় অংশ নেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই, জেনোমিক্স বিশেষজ্ঞ ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) জেনোমিক্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মার্ক ক্রিস্টিয়ানসেন, যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির জেনোমিক্সের অধ্যাপক ডা. দিয়েগো ম্যারিন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, প্রতিষ্ঠানটির এমডি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সিনহা ইবনে জামালী ও বাংলাদেশ জেনোমিক্স কনসোর্টিয়ামের প্রতিষ্ঠাতা ডা. সামরিন ইসলাম।




