সঠিক জেনোম অ্যানালাইসিস ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ
নিরূপণ ও সঠিক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই মনে করেন দেশের বিশেষজ্ঞরা।
তাই জেনোম সিকোয়েন্স নিয়ে বড় পরিসরে উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধও করলেন
তারা। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ জেনোম কনসোর্টিয়ামের উদ্যোগে রেডিয়্যান্ট
ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় হয়ে গেল ইন্টারন্যাশনাল জেনোমিক্স সম্মেলন।
সেখানেই উঠে এলো এসব কথা।
সম্মেলনে আলোচনায় অংশ নেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই, জেনোমিক্স
বিশেষ...