Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘এক ঘণ্টায় সাত মিথ্যা ট্রাম্পের’

আরটি
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:৫৬
‘এক ঘণ্টায় সাত মিথ্যা ট্রাম্পের’

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘণ্টায় করেছেন ‘সাতটি মিথ্যা দাবি’। অভিযোগ ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফের। সেই সঙ্গে ট্রাম্পকে সোশ্যাল মিডিয়ায় নয় বাস্তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরামর্শ তার।

বাকের গালিবাফ চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষের প্রধান আলোচক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ঘোষণা দেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে হরমুজ প্রণালি। এই ঘোষণার ফলে প্রায় ১০ শতাংশ কমে যায় তেলের দাম।

তবে শনিবার তেহরান এই সিদ্ধান্ত থেকে সরে এসে জানায়, হরমুজ প্রণালি ‘পূর্বাবস্থায় ফিরে গেছে’। এটি আবারও তাদের সামরিক বাহিনীর ‘কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’।

ইরানি কর্মকর্তারা জানান, এই পুনরায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানে তেহরানের সঙ্গে প্রথম দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র সোমবার আরোপ করেছিল এ অবরোধ। তারা যুক্তরাষ্ট্রকে ‘দস্যুতা ও সামুদ্রিক চুরি’র অভিযোগে অভিযুক্ত করে।

শুক্রবার ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প জানান, নৌ অবরোধ ‘সম্পূর্ণরূপে কার্যকর থাকবে’ যতক্ষণ না পক্ষগুলো একটি শান্তি চুক্তিতে পৌঁছায়।

তিনি আরও জানান, ইরান ‘আর কখনো হরমুজ প্রণালি বন্ধ না করার ব্যাপারে সম্মত হয়েছে’, জলপথটি খোলা ‘কোনোভাবেই লেবাননের সঙ্গে সম্পর্কিত নয়’। এ ছাড়া একটি চূড়ান্ত শান্তি চুক্তির বেশিরভাগ বিষয় এরই মধ্যে পক্ষগুলোর মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের জবাবে পরে এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্ট ‘এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা।’

তিনি বললেন, ‘এই মিথ্যাগুলো দিয়ে আমেরিকানরা যুদ্ধ জিততে পারেনি। আলোচনাতেও তারা নিশ্চিতভাবে কোথাও পৌঁছাতে পারবে না।’

পার্লামেন্ট স্পিকারের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নয় বরং বাস্তব মাঠেই নির্ধারিত হবে।’

‘মিডিয়া যুদ্ধ এবং জনমতকে প্রভাবিত করা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইরানি জাতি এই ধরনের কৌশলে প্রভাবিত হয় না’, যোগ করেন গালিবাফ।

তাসনিম নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে, এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা করতে সম্মত হয়নি ইরান। তাদের সূত্র অনুযায়ী, আমেরিকার নৌ-অবরোধ অব্যাহত থাকা এবং আলোচনায় ওয়াশিংটনের অতিরিক্ত দাবির কারণে তেহরান সংলাপ পুনরায় শুরু করতে দ্বিধাগ্রস্ত।

ডোনাল্ড ট্রাম্পইরান যুদ্ধবাকের গালিবফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি