Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হামাসের অন্যতম প্রতিষ্ঠাতাকে মুক্তি দিল ইসরায়েল

এএফপি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৯:২১
হামাসের অন্যতম প্রতিষ্ঠাতাকে মুক্তি দিল ইসরায়েল

সংগৃহীত ছবি

দুই বছরেরও বেশি সময় প্রশাসনিক আটক অবস্থায় থাকার পর হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ও পশ্চিম তীরের জ্যেষ্ঠ নেতা হাসান ইউসুফকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকার কাছে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

তার ছেলে আওয়াইস ইউসুফ জানান, ৭১ বছর বয়সী হাসান ইউসুফকে ‘পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের কাছে মুক্তি দেওয়া হয়’ এবং পরে তাকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বসবাস করেন তিনি।

পশ্চিম তীরে হামাসের জ্যেষ্ঠ নেতা হাসান ইউসুফ ১৯৮০-এর দশকে শেখ আহমেদ ইয়াসিন ও মুসলিম ব্রাদারহুডের অন্য ফিলিস্তিনি সদস্যদের সঙ্গে মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের প্রশাসনিক আটক ব্যবস্থার অধীনে আটক ছিলেন ইউসুফ। ওই সময় হামাসের ইসরায়েল হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়।

যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রশাসনিক আটক ব্যবস্থার ব্যবহার বাড়িয়েছে ইসরায়েল। এই ব্যবস্থার আওতায় অভিযোগ গঠন ছাড়াই কাউকে ছয় মাসের জন্য আটক রাখা যায় এবং সেই মেয়াদ বারবার নবায়ন করা সম্ভব।

ইসরায়েলের দাবি, তদন্ত চলাকালে সন্দেহভাজনদের আটক রাখা ও হামলা ঠেকাতে এই পদ্ধতি প্রয়োজন। তবে সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে।

গত কয়েক বছরে একাধিকবার হাসান ইউসুফকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে ১৬ মাসের প্রশাসনিক আটক শেষে মুক্তি দেওয়া হয়েছিল তাকে।

বিলুপ্ত ফিলিস্তিনি পার্লামেন্টের সাবেক সদস্য ইউসুফের সঙ্গে তার বড় ছেলে মোসাব হাসান ইউসুফের সম্পর্ক বিচ্ছিন্ন। ১০ বছর ধরে তার বাবার সংগঠনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছিলেন মোসাব।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোসাব হাসান ইউসুফ ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের হয়ে কাজ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নতুন পরিচয়ে বসবাস করছেন এবং ‘সন অব হামাস’ নামে একটি বই লিখেছেন।

হামাসইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’