Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী-দুই সন্তানসহ নিহত হামাস কর্মকর্তা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৫
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী-দুই সন্তানসহ নিহত হামাস কর্মকর্তা

ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসাকর্মীরা।

হামলায় নিহত মোহাম্মদ আবু লৌফ হামাসের কর্নেল এবং সংগঠনটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত ২৪ ঘণ্টায় হামাসের কোনো জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার উদ্দেশে দ্বিতীয় ইসরায়েলি হামলার ঘটনা এটি।

এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দাবি, এসব হামলায় হামাসকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এতে বহু বেসামরিক মানুষও নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনা সহিংসতা থামাতে বা হামাসকে নিরস্ত্র করতে পারেনি।

চিকিৎসাকর্মীরা জানান, বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে আবু লৌফের অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালানো হয়। পরে সকালে গাজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন।

মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় ‘বেশ কয়েকজন সামরিক সদস্যকে লক্ষ্য করে হামলা’ চালিয়েছে। এ বিষয়ে পরে আরও মন্তব্য জানানো হবে বলে জানিয়েছে তারা।

হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেলকে হত্যার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেন, তার দেশের ‘দীর্ঘ হাত’ থেকে হামাসের রেহাই নেই।

আবু নাহেল যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ পরিচালনা করতেন, আবু লৌফ ছিলেন সেই বিভাগেরই একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার সন্দেহে থাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে এ বিভাগ।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনি ও ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।



এখন গাজার প্রায় দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির সময় তারা নিয়ন্ত্রণ করত অর্ধেকের কিছু বেশি এলাকা। হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজার উপকূলের পাশে সামান্য একটি ভূখণ্ড।



২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে সেখানে খাদ্যসংকট তৈরি হয়েছে, গাজার পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে এবং শিক্ষাবিদ ও জাতিসংঘের তদন্তে গণহত্যার মূল্যায়ন উঠে এসেছে।



ইসরায়েলের দাবি, ২০২৩ সালের অক্টোবরে হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ মানুষকে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করার পর আত্মরক্ষার অংশ হিসেবেই তারা এসব পদক্ষেপ নিয়েছে।

গাজা যুদ্ধহামাসইসরায়েলি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান