Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবানিজ প্রেসিডেন্ট

ইরানের স্বার্থের খেসারত দিচ্ছে লেবাননের জনগণ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৪৯
ইরানের স্বার্থের খেসারত দিচ্ছে লেবাননের জনগণ

জোসেফ আউন— রয়টার্স

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে তেহরান ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে এটিই তার অন্যতম কঠোর সমালোচনা।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আউন বলেছেন, ইরানের স্বার্থের কারণে ‘খেসারত দিচ্ছে লেবাননের জনগণ’ এবং ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে তারা ‘ক্লান্ত হয়ে পড়েছে’। লেবাননের সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিভাজনের গভীরতাও তুলে ধরে তার এই মন্তব্য।

সিএনএনের প্রকাশিত সাক্ষাৎকারের অংশে আউন বললেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটা গ্রহণযোগ্য নয়।’

শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ ১৯৮২ সালে ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় গঠিত হয়। তিন মাসের বেশি আগে ইরানের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলের দিকে হামলা চালালে সর্বশেষ সংঘাত শুরু হয়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ছিল ইরান।

লেবাননের সামরিক বাহিনীর সাবেক প্রধান আউন দেশটির ক্ষমতা বণ্টন ব্যবস্থার নিয়ম অনুযায়ী একজন মারোনাইট খ্রিস্টান।

গত বছর পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি শান্তিপূর্ণভাবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধের শুরুর দিকে তিনি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনারও আহ্বান জানিয়েছিলেন, যা হিজবুল্লাহর সঙ্গে আরও বিরোধপূর্ণ অবস্থানে নিয়ে যায় তাকে।

ইরান বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। এই সংঘাত শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা চালায়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে হওয়া আলোচনায় লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের সম্মতিতে হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। ওই চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নিতে হবে তাদের যোদ্ধাদের।

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে বলেছেন, ‘লেবাননের জনগণের বড় অংশ’ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের চুক্তি।

এর জবাবে আউন কাসেমকে উদ্দেশ করে বললেন, ‘লেবাননের জনগণ আপনার জনগণ নয়।’

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে হাজারো মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননের একটি বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী।

ইরান যুদ্ধলেবাননইরানহিজবুল্লাহজোসেফ আউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব