Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৩
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

ইসরায়েলি হামলায় নিহত পুলিশ সদস্যদের জানাজায় শোকাহত পরিবারের সদস্যরা। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং ১৩ বছর বয়সী এক বালক নিহত হয়েছেন। শাসক দল হামাসের সঙ্গে ‘যুদ্ধবিরতি’ থাকা সত্ত্বেও ইসরায়েল উপত্যকাজুড়ে তার হামলা অব্যাহত রেখেছে।

এক বিবৃতিতে গাজা পুলিশ অধিদপ্তর জানিয়েছে, শনিবার উত্তর গাজার আত-ত্বাম এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজা শহর থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইসরায়েলি সামরিক বাহিনী শুধু যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই নয়, তার আগেও গাজাজুড়ে পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে।

অন্যদিকে আল-শিফা হাসপাতালের সূত্রমতে, হামলার শিকার পুলিশ ফাঁড়িটির নিকটবর্তী একটি রাস্তায় অন্তত একজন ১৩ বছরের বালক নিহত হয়েছেন।

পুলিশ ফাঁড়িতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজায় তথাকথিত শান্তি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার আলোচনার পথে সেখানকার দশ হাজার সদস্যের পুলিশ বাহিনী একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রোববার সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শেষ ৪৮ ঘণ্টায় আটজন ফিলিস্তিনির মরদেহ ও ২৯ জন আহত ব্যক্তি গাজার বিভিন্ন হাসপাতালে এসে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তা ২০২৫ সালের ১০ই অক্টোবর একটি যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত করা হয়। কিন্তু তারপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে এবং একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে।

উপত্যকাটিতে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮৮৩ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা 

ইসরায়েল-গাজা সংঘাতগাজা গণহত্যাপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই