Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মাসুদ পেজেশকিয়ান

কাতারের মাধ্যমে ইরান পাচ্ছে ৬০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:৫০
কাতারের মাধ্যমে ইরান পাচ্ছে ৬০০ কোটি ডলার

ইরানের জব্দ থাকা ৬০০ কোটি মার্কিন ডলার কাতারের মাধ্যমে দেশটিতে ফেরত আসবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। পেজেশকিয়ান এ ঘটনাকে ইরানি জনগণের জন্য ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেন।

সোমবার কোম শহর সফরকালে শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে বৈঠকের পর পেজেশকিয়ান এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হচ্ছে। বাকি অর্থও ফেরত আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পেজেশকিয়ানের ভাষ্য, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সম্পদ ফেরত ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

তিনি বলেছেন, যুদ্ধের সময় সর্বোচ্চ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার, বিশিষ্ট ব্যক্তি এবং এমনকি স্কুলশিক্ষার্থীদের হত্যার পরও ইরানি জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকার ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করতে চাইলেও জনগণের দৃঢ়তা সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

পরমাণু অস্ত্র প্রসঙ্গে পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশের প্রয়োজন অনুযায়ী এবং ঘোষিত নীতিমালার আওতায়ই পরমাণু কর্মসূচি পরিচালিত হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেন তিনি।

এ ছাড়া তিনি জানিয়েছেন, শান্তি চুক্তির পর সরকার পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে। জনগণের জন্য খাদ্য ভর্তুকির ঋণসুবিধা বাড়ানোসহ বিভিন্ন সহায়তা কর্মসূচিও নেওয়া হয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি 

কাতারইরানইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    ২৯ জুন ২০২৬, ০৪:০৫

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    ২৯ জুন ২০২৬, ০৭:০০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    ২৯ জুন ২০২৬, ১১:১২

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ২৯ জুন ২০২৬, ০৭:৪১

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    ২৯ জুন ২০২৬, ১১:০৬

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ২৯ জুন ২০২৬, ০৭:০১

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ২৯ জুন ২০২৬, ০৪:২২

    advertiseadvertise