Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৬:০৪
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিমানের ধ্বংসাবশেষ। ছবি : প্রেস টিভি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পরবর্তীতে বাহিনীটি প্রমাণ হিসেবে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের একাধিক ছবি প্রকাশ করে।

স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে যুক্ত করা হয় ধ্বংস হওয়া যুদ্ধবিমানের একাধিক ছবি।

ইরানি ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, এটি একটি এফ-৩৫ ফাইটার জেটের ধ্বংসাবশেষ।

যদিও গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন আমেরিকান সংবাদমাধ্যম সিএনএনকে ধ্বংসাবশেষের ছবিগুলো বিশ্লেষণ করে বলেছেন, এটি মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ জেট হতে পারে।

ছবিগুলোতে একটি বিমানের ছোট ছোট অংশ দেখানো হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড়টি প্রায় একজন মানুষের সমান লম্বা।

পিটার লেটনের ভাষ্য, অন্য আরেকটি ছবিতে ‘ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ’-এর একটি আংশিক লোগো এবং পাখার ওপর থেকে নেমে আসা লাল-সাদা ডোরাকাটা দাগ দেখা যাচ্ছে। যা এফ-১৫ বিমানের পেছনের অংশের সাথে মিলে যায় বলে মনে হচ্ছে।

আইআরজিসি বিবৃতিতে অবশ্য দাবি করেছে, ইরানে মধ্যাঞ্চলে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের বাহিনী।

ইরানের প্রেস টিভির দাবি, বিমানটি সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, কেশম ও হেঙ্গাম দ্বীপের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর একটি শত্রু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। সেই ঘটনায় নিজেদের দাবির সমর্থনে ধ্বংসাবশেষের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

ওই প্রথম দাবির পর সেন্টকম সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে একটি ফ্যাক্ট চেক পোস্টে দাবি করে, কেশম দ্বীপের ওপর কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং ইরানের বাহিনী নিয়মিতভাবে মিথ্যা দাবি করে থাকে।

মধ্য ইরানের আকাশে রেভল্যুশনারি গার্ডসের সর্বশেষ বিমান ভূপাতিত করার দাবির বিষয়ে সেন্টকম এখনো কোনো ‘ফ্যাক্ট চেক’ পোস্ট প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানযুদ্ধবিমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম