Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আল জুবারাহ: উপসাগরীয় অঞ্চলের আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার অনন্য ইতিহাস

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৮
শেয়ার করুন:
আল জুবারাহ: উপসাগরীয় অঞ্চলের আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার অনন্য ইতিহাস

বিখ্যাত আল জুবারাহ ফোর্ট

আল জুবারাহ হলো কাতারের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থান এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। রাজধানী দোহা থেকে প্রায় ১০০–১০৫ কিলোমিটার দূরে আল শামাল পৌরসভায় অবস্থিত এই প্রাচীন উপকূলীয় শহরটি ১৮শ ও ১৯শ শতাব্দীতে পারস্য উপসাগরীয় অঞ্চলের মুক্তা আহরণ ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। ধ্বংসপ্রাপ্ত জনপদটি বিংশ শতাব্দীতে তেল ও গ্যাস আবিষ্কারের আগের পারস্য উপসাগরীয় অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও নগর জীবনের দলিল হিসেবে প্রতীয়মান।

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কুয়েত থেকে আগত বনি উতবাহ গোত্রীয় কনফেডারেশনের হাত ধরে শহরটির পত্তন ঘটে। দীর্ঘ ইতিহাসের নানা রাজনৈতিক ও সামাজিক উত্থান-পতন পেরিয়ে ২০১৩ সালে ঐতিহ্যবাহী এই প্রত্নতাত্ত্বিক সাইটটিকে ইউনেস্কো মর্যাদাপূর্ণ 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

আরবি শব্দ 'জুবারাহ' এর অর্থ দাঁড়ায় উঁচুতে অবস্থিত বালুর ঢিবি বা ছোট আকারের পাহাড়ি টিলা। সমুদ্র সমতল থেকে সামান্য উঁচুতে অবস্থিত হওয়ায় এই ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারেই এলাকাটির নাম রাখা হয় 'আল জুবারাহ'। উপকূলীয় এলাকায় এই উঁচু অবস্থান তৎকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দূর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ ও চমৎকার কৌশলগত সুবিধা দিতে সহায়তা করত।

পারস্য উপসাগরের পশ্চিম বাহু ও হরমুজ প্রণালীর মাঝামাঝি স্থানে অবস্থিত হওয়ায় আল জুবারাহ খুব দ্রুতই আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং মুক্তা আহরণের এক বিশ্বখ্যাত মূলকেন্দ্রে পরিণত হয়।

অষ্টাদশ শতাব্দীর ষাটের দশকে বনি উতবাহ গোত্রের স্থায়ী বসতি স্থাপনের পর প্রাকৃতিক বন্দরের সুবাদে শহরটি পারস্য উপসাগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ভারত, ওমান, ইরাক ও কুয়েতের সাথে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল। মুক্তা ও খেজুর রপ্তানির পাশাপাশি মশলা এবং বিভিন্ন ধাতু আমদানির প্রধান কেন্দ্র ছিল এই বন্দর। পরবর্তী সময়ে বাহরাইন জয়ের মাধ্যমে এর বাণিজ্যিক পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পায়।

প্রত্নতাত্ত্বিক খনন থেকে দেখা যায়, আল জুবারাহর রাস্তাঘাট সুনির্দিষ্ট 'গ্রিড প্যাটার্নে' সমকোণে বিন্যস্ত ছিল, যা তৎকালীন সময়ে উন্নত নগর পরিকল্পনার এক অনন্য নিদর্শন।

শহরের জনসংখ্যা সর্বোচ্চ সময়ে ৬ হাজার থেকে ৯ হাজার পর্যন্ত পৌঁছেছিল। অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন আবর্তিত হতো কেন্দ্রীয় 'সউক' বা বাজারকে কেন্দ্র করে। খননকাজে প্রাপ্ত তামাকের পাইপ এবং চীন থেকে আমদানিকৃত কফি পটের অবশিষ্টাংশ সেকালের ধনাঢ্য ও মার্জিত সংস্কৃতি প্রকাশ করে।

বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদ সুরক্ষায় শহরটির চারপাশে জোড়া প্রতিরক্ষামূলক প্রাচীর, সমুদ্র খাল এবং দুর্গ গড়ে তোলা হয়। এদের মধ্যে 'কালাত মুরাইর' এবং ১৯৩৮ সালে নির্মিত ঐতিহাসিক 'আল জুবারাহ দুর্গ' (আল জুবারাহ ফর্ট) এই অঞ্চলের সামরিক স্থাপত্যশৈলীর অন্যতম সেরা উদাহরণ হিসেবে আজ অব্দি টিকে আছে।

এদিকে ১৮১১ সালে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর শহরটির সিংহভাগ এলাকা মরুভূমির বালুর নিচে ঢাকা পড়ে অটুট অবস্থায় সংরক্ষিত থাকা প্রত্নতাত্ত্বিক সাইটটিকে ২০১৩ সালে ইউনেস্কো প্রধানত তিনটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

মুক্তা বাণিজ্যের বিরল স্মারক

সমগ্র আরব বিশ্বে অক্ষত অবস্থায় টিকে থাকা প্রাচীন মুক্তা-বণিক শহরের একমাত্র পূর্ণাঙ্গ নগর রূপরেখা হলো আল জুবারাহ। এটি আদি ইসলামিক যুগ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত গড়ে ওঠা সামুদ্রিক ও মুক্তা ব্যবসার চূড়ান্ত রূপ ফুটিয়ে তোলে।

রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্র পুনর্লিখন

অটোমান, ইউরোপীয় ও পারস্য সাম্রাজ্যের আওতার বাইরে গিয়ে যেসব ছোট স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল এবং যার মধ্য দিয়ে পরবর্তীতে আধুনিক উপসাগরীয় রাষ্ট্রগুলোর ভিত্তি স্থাপিত হয়েছিল, জুবারাহ তারই এক ঐতিহাসিক সাক্ষী।

মরুর প্রতিকূলতায় জীবনসংগ্রাম

ডুবুরিদের সীসার ওজন, সিরামিক, প্রাচীন কাঠের জাহাজের চিত্রকর্ম, মাছের ফাঁদ ও কূপ থেকে প্রমাণিত হয় যে—অধিবাসীরা কীভাবে মরুর প্রতিকূল পরিবেশের সাথে সমুদ্রের রূপালী সম্পদকে সমন্বিত করেছিল।

অন্যদিকে, প্রায় ৪'শ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই সাইটটি সুরক্ষায় কাতার সরকার ১৯৮০ সালের ২ নম্বর এবং ২০১০ সালের ২৩ নম্বর সংশোধিত পুরাকীর্তি আইনের অধীনে আইনি প্রতিরক্ষা জোরদার করেছে।

এলাকা জুড়ে বিস্তৃত এই প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন প্রাসাদ, মসজিদ, উঠানযুক্ত বাড়ি, বাজার (সুক), খেজুরের রস তৈরির প্রেস (মাদাবিস) এবং দ্বিস্তরবিশিষ্ট প্রতিরক্ষা প্রাচীরের ধ্বংসাবশেষ দেখা রয়েছে।

মূল শহরের পাশেই পানি সরবরাহের কূপ রক্ষার জন্য নির্মিত কালাত মুরাইর দুর্গ এবং সমুদ্রের সাথে সংযোগকারী ১.৭৬ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম খালের নিদর্শন রয়েছে।

কাতার ন্যাশনাল মাস্টার প্ল্যান অনুযায়ী, জুবারাহ'র আশেপাশের 'বাফার জোনে' কোনো প্রকার বাণিজ্যিক বা রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প পুরোপুরি নিষিদ্ধ। 'আল রিম বায়োস্ফিয়ার রিজার্ভ'-এর অন্তর্ভুক্ত এই এলাকাটির প্রাচীরগুলোর ক্ষয় রোধ ও প্রাকৃতিক স্থায়িত্ব নিশ্চিত করতে 'কাতার মিউজিয়ামস অথরিটি' এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় যৌথভাবে 'কাতার ইসলামিক আর্কিওলজি অ্যান্ড হেরিটেজ' প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের সংরক্ষণমূলক কাজ পরিচালনা করে আসছে।

এই প্রত্নতাত্ত্বিক এলাকাটি ভ্রমণের জন্য দোহা থেকে পাকা সড়কপথে সাধারণ গাড়িতে করেই সেখানে সহজে পৌঁছানো যায় এবং স্থানে বিনামূল্যে পার্কিং সুবিধা রয়েছে। দুর্গ ও উপকূলীয় ধ্বংসাবশেষের মধ্যে যাতায়াতের জন্য শাটল বাস এবং হাঁটার জন্য কাঠের ওয়াকওয়ে তৈরি করা হয়েছে।

এলাকাটি খোলা আকাশের নিচে হওয়ায় নভেম্বর থেকে মার্চ মাসের শীতল আবহাওয়া ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত।

দর্শনার্থীরা কাতার মিউজিয়ামসের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন। কাতারের বাসিন্দা (কাতার আইডিধারী) এবং ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আল জুবারাহ কাতারের অতীত ইতিহাস সমৃদ্ধ গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলের আধুনিক রাষ্ট্রে রূপান্তরের এক অনন্য ইতিহাস।

আল জুবারাহউপসাগরীয় অঞ্চল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন