আল জুবারাহ হলো কাতারের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থান এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। রাজধানী দোহা থেকে প্রায় ১০০–১০৫ কিলোমিটার দূরে আল শামাল পৌরসভায় অবস্থিত এই প্রাচীন উপকূলীয় শহরটি ১৮শ ও ১৯শ শতাব্দীতে পারস্য উপসাগরীয় অঞ্চলের মুক্তা আহরণ ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। ধ্বংসপ্রাপ্ত জনপদটি বিংশ শতাব্দীতে তেল ও গ্যাস আবিষ্কারের আগের পারস্য উপসাগরীয় অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও নগর জীবনের দলিল হিসেবে প্রতীয়মান।অষ্টাদশ শতাব্দীর মাঝাম...