Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলে নির্বাচন

৮৫ শতাংশ ভোট গণনার পরও অনিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা, নতুন নির্বাচন এড়ানোর আহ্বান প্রেসিডেন্টের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:১৯
শেয়ার করুন:
৮৫ শতাংশ ভোট গণনার পরও অনিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা, নতুন নির্বাচন এড়ানোর আহ্বান প্রেসিডেন্টের

জেরুজালেমের একটি ভোটকেন্দ্রে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী মিশাল হারজোগ ভোট দেন— রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন, যা ঐতিহাসিকভাবে সর্বোচ্চ।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

এখন পর্যন্ত সাধারণ ব্যালটের প্রায় ৯৩ শতাংশ গণনা করা হয়েছে। এটি মোট ভোটের ৮৫ দশমিক ৬ শতাংশ। ফলাফল এখনো চূড়ান্ত না হলেও অদূরভবিষ্যতে এই হিসাব পরিবর্তনের সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৭ শতাংশ সাধারণ ব্যালট গণনার ক্ষেত্রে অতিরিক্ত তদারকি প্রয়োজন। এ ছাড়া তথাকথিত ‘ডাবল এনভেলপ’ পদ্ধতিতে দেওয়া প্রায় ৬ লাখ ভোট এখনো গণনা করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে এসব ভোটের হিসাব যুক্ত হওয়ার কথা।

বর্তমানে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী বাধা অতিক্রম করতে পারেনি কয়েকটি দল। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৬ শতাংশ এবং হারেদি পাবলিক শূন্য দশমিক ২ শতাংশ ভোট।

আরও পড়ুন

ইসরায়েলের নির্বাচনে আরব মুসলিম দলগুলোর বড় উত্থান, কী বার্তা দিচ্ছে

২৮ অক্টোবর ২০২৬

নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় নতুন নির্বাচন এড়াতে সব ধরনের চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।


সূত্র: ইসরায়েল কেন্দ্রীয় নির্বাচন কমিশনআগামী সপ্তাহে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর যে নেতার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করবেন, তাকেই প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার কথা প্রেসিডেন্টের।


এক বিবৃতিতে হারজগ বললেন, ‘গতকালের নির্বাচনের দিনটি সত্যিই ছিল চমৎকার। কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে। এটি ইসরায়েলি সমাজের জন্য সম্মানের বিষয়। দেশটিতে গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষা কতটা গভীর, তা দেখে বিস্মিত হয়েছি।’


তিনি জানান, ফলাফল পাওয়ার পর তিনি ‘পরামর্শ প্রক্রিয়া শুরু করবেন। প্রতিটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কথা বলবেন, প্রশ্ন করবেন এবং আলোচনা করবেন’।


হারজগ আরও বললেন, ‘একটি বিষয় স্পষ্ট থাকা দরকার। নির্বাচনের আগেও আমি এ কথা বলেছি—আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিশেষ করে গতকালের নির্বাচনের পর, যাতে আরেকটি নির্বাচন এড়ানো যায়। তাই আমার কাছে যারা আসবেন, তাদের প্রত্যেকের কাছেই আমি উন্মুক্ত মন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার প্রত্যাশা করছি।’


সূত্র : টাইমস অব ইসরায়েল, বিবিসি

ইসরায়েলনির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার