Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

পাল্টা ধমক ইরানের

  • নতুন করে হামলা হলে পশ্চিম এশিয়ার বাইরেও সংঘাত: আইআরজিসি
  • আলোচনায় অগ্রগতি হয়েছে: নরম সুর জেডি ভ্যান্সের মুখে
বিদেশ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০২
পাল্টা ধমক ইরানের

সংগৃহীত ছবি

ইরানে নতুন করে হামলা হলে সংঘাত ছড়িয়ে পড়বে পশ্চিম এশিয়ার বাইরেও। গতকাল বুধবার এক বিবৃতিতে এই কড়া হুঁশিয়ারি দিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

‘সামনের দিনগুলোয় কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে আবারও হামলা চালানোর দরকার হতে পারে ইরানে।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের এ হুমকির বিপরীতে পাল্টা ধমক দিল তেহরান। ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই অবশ্য দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায়। রয়টার্স

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গতকাল এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে তাদের বারবার কৌশলগত পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসন (ইসরায়েল)।

বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট শত্রুরা, যারা ইসলামিক রেভল্যুশনের বিরুদ্ধে তাদের গুরুতর ও বারবার কৌশলগত পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তারা আবার হুমকি দিচ্ছে। তাদের জানা উচিত, তারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সেনাবাহিনীর সব সক্ষমতা ব্যবহার করে আক্রমণ করা সত্ত্বেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবহার করিনি ইসলামি বিপ্লবের সব সামর্থ্য।’

‘কিন্তু এখন যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি করা হয়, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধটি এবার এ অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে। আর আমাদের বিধ্বংসী আঘাত তোমাদের এমন সব স্থানে ধ্বংস করবে, যা কল্পনাও করতে পারবে না তোমরা। আমরা যুদ্ধের মানুষ আর তোমরা যুদ্ধক্ষেত্রে আমাদের শক্তি দেখবে। এটি ভার্চুয়াল পেজে দেওয়া কোনো ফাঁকা বিবৃতি না,’ বলা হয় বিবৃতিতে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। এরপর ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হয়ে ছয় সপ্তাহ পার হয়ে গেলেও যুদ্ধ শেষ করা নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় স্থবির হয়ে আছে আলোচনা।

ইসরায়েলকে সঙ্গে নিয়ে তিন মাস আগে শুরু করা এই যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এর আগেও যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি আছেন বলে আশা প্রকাশ করেছিলেন। তখনো তিনি ইরান একটি চুক্তিতে না পৌঁছালে ‘ভয়াবহ হামলা’ চালানো হবে বলে দিয়েছিলেন হুমকি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ভাষ্য, কোনো পক্ষই সামরিক যুদ্ধ আবার শুরু করতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভ্যান্স জোর দিয়ে বলেছেন, ‘আমরা মনে করি, আলোচনায় অনেক অগ্রগতি করেছি। আমি এটাও মনে করি, একটি চুক্তিতে আসতে চায় ইরানিরা।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাত্র কথা শেষ করে এসেছেন জানিয়ে তিনি স্পষ্ট করেন, ‘ওয়াশিংটনের জন্য মূল বিষয় হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে না পারে।’

ইরানএশিয়াআইআরজিসিধমকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার