Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু বিরোধী জোট কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৫:৪৫
শেয়ার করুন:
নেতানিয়াহু বিরোধী জোট কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে

ইসরায়েলের বিরোধী জোটের নেতা ইয়ার লাপিদ, গাদি আইজেনকোট, ইয়ার গোলান, নাফতালি বেনেট ও আভিগদর লিবারম্যানের বৈঠক। ফাইল ছবি/ এক্স

ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা যখন ৬ ডিসেম্বরের প্রথম সময়সীমার দিকে এগোচ্ছে, তখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গড়ে ওঠা বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন বাড়ছে।

‘পরিবর্তন জোট’ নামে পরিচিত এই শিবিরের নেতাদের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। সেই বিভক্তিকে কাজে লাগিয়ে জোট ভাঙার চেষ্টা করছেন নেতানিয়াহু—এমন অভিযোগও উঠেছে। সম্প্রতি বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক সেই সন্দেহ আরও বাড়িয়েছে।

গত বুধবার বেনেতের সঙ্গে আড়াই ঘণ্টার ওই বৈঠক করেন নেতানিয়াহু। তার কার্যালয় বৈঠকটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ হিসেবে বর্ণনা করেছে। তবে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সূত্রগুলো একে ‘কৌশলগত বিপর্যয়’ বলে অভিহিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের বিষয়ে আগে থেকে আইজেনকটকে কিছু জানাননি বেনেত। পরে বিরোধী নেতাদের এক বৈঠকে বেনেত নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখার পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে চ্যানেল ১২।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন বিরোধী জোটের নেতারা এর আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আর কখনো নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেবেন না। জোটের একজন জ্যেষ্ঠ নেতা ইয়েনেটকে বলেছেন, ‘বেনেতের মাধ্যমে পরিবর্তনের বিরোধী জোট ভাঙার চেষ্টা করছেন নেতানিয়াহু।’

কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে জোটবদ্ধ হওয়া নেতাদের রাজনৈতিক অবস্থান, অতীত সম্পর্ক এবং ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে মতপার্থক্য বিবেচনায় নিলে প্রশ্ন উঠছে—এই জোট কত দিন ঐক্য ধরে রাখতে পারবে? সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা নিশ্চিত করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ আরও বাড়তে পারে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

একই জোটে ভিন্ন রাজনৈতিক আদর্শ

বিরোধী জোটের নেতাদের মধ্যে রাজনৈতিক অবস্থানের বড় ধরনের পার্থক্য রয়েছে। একদিকে রয়েছেন কট্টর ডানপন্থী নেতা আভিগদর লিবারম্যান, অন্যদিকে তুলনামূলক বামঘেঁষা অবস্থানের ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান। মাঝামাঝি অবস্থানে রয়েছেন জোটের নেতা ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের নির্বাচনী অংশীদার ইয়ার লাপিদ।

তবে ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে জোটের নেতাদের মধ্যে কিছু মিল রয়েছে। তাদের সবাই গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের শুরুতে সমর্থন দিয়েছিলেন। পাশাপাশি ইরান ও লেবাননসহ অঞ্চলের কয়েকটি দেশে ইসরায়েলের হামলাকেও সমর্থন করেছিলেন।

কিন্তু অভ্যন্তরীণ নীতির প্রশ্নে তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

আইজেনকট ও লাপিদকে তুলনামূলক মধ্যপন্থী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বেনেত ও লিবারম্যান দুজনই ডানপন্থী। তবে ধর্মীয় বিষয়ে তাদের অবস্থান আলাদা। বেনেত ধর্মীয় জাতীয়তাবাদী। আর লিবারম্যান কট্টর ধর্মনিরপেক্ষ রাজনীতিক। ইসরায়েলের রুশভাষী জনগোষ্ঠীর মধ্যে তার রাজনৈতিক ভিত্তি রয়েছে। দেশটির প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে তার বিরোধও ক্রমেই বাড়ছে।

জোটের মধ্যে সবচেয়ে বামপন্থী অবস্থানে রয়েছেন ইয়ার গোলান। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতারও কঠোর সমালোচক তিনি। তার অভিযোগ, সরকার এসব সহিংসতায় উৎসাহ দিচ্ছে অথবা তা সহ্য করছে।

অর্থাৎ নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য এক হলেও ইসরায়েলের ভবিষ্যৎ রাষ্ট্রনীতি, ধর্মের ভূমিকা, ফিলিস্তিন প্রশ্ন এবং সামরিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জোটের নেতাদের অবস্থান এক নয়। ক্ষমতায় যাওয়ার পর এসব মতপার্থক্য সামাল দেওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

সরকার গঠনের অঙ্কেই বড় বাধা

আদর্শিক পার্থক্যের পাশাপাশি সংসদীয় আসনের হিসাবও বিরোধী জোটের জন্য বড় সমস্যা। ২৭ অক্টোবরের নির্বাচনের পর ১২০ আসনের ইসরায়েলি সংসদে আইজেনকটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৩টি আসন দরকার।

অর্থাৎ নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাইলেই হবে না, সরকার গঠনের জন্য ভিন্ন রাজনৈতিক অবস্থানের দলগুলোর সমর্থনও নিশ্চিত করতে হবে। এই সমর্থন জোগাড় করতে গিয়ে জোটের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

গোলান ইতিমধ্যে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নিয়েও তিনি আগ্রহ দেখিয়েছেন। কিন্তু জোটের অন্য নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতাও তৈরি হয়েছে। এমনকি ডানপন্থী বিক্ষোভকারীরা এ ধরনের সরকার গঠনের সম্ভাবনায় গৃহযুদ্ধের হুমকিও দিয়েছেন।

বিশেষ করে লিবারম্যান এ ধরনের কোনো সরকার গঠনের ঘোর বিরোধী। তার দল ইসরায়েল বেইতেনুর সংসদে সাতটি আসন রয়েছে। ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকারে তিনি যেতে চান না।
নেসেটে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব ইসরায়েলি আইনপ্রণেতা আহমেদ তিবি। ফাইল ছবি / রয়টার্সতবে অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রশ্নে তার অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের সামরিক সেবার বাইরে রাখার কার্যত প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করে আসছেন। কিন্তু এখন শাসনক্ষমতায় যাওয়ার সম্ভাব্য আরেকটি পথ হিসেবে শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজম—এই দুই অতি-ধর্মীয় দলের ১৩টি আসনের দিকে তাকাতে পারেন তিনি।

এই দলগুলোর সমর্থন পেতে সামরিক নিয়োগের প্রশ্নে ছাড় দিতে হলে লিবারম্যানের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি হবে। কারণ, এটি তার নিজের নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বিরোধী জোটের অন্য নেতাদের অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে। এতে সমর্থকদের একাংশ ক্ষুব্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে।

মতপার্থক্য আগেও প্রকাশ্যে এসেছে

বিরোধী জোটের নেতাদের মধ্যে টানাপোড়েন নতুন নয়। গত আগস্টে অতি-ধর্মীয় ইহুদিদের জন্য সামরিক নিয়োগে সীমিত ছাড় দেওয়ার বিষয়ে আইজেনকটের প্রস্তাবকে ‘পাগলামিপূর্ণ ভুল’ বলে অভিহিত করেছিলেন বেনেত। তার সতর্কতা ছিল, অতি-ধর্মীয় রাজনীতিক আরিয়ে দেরি ও মোশে গাফনি আইজেনকটকে ‘ঘুরিয়ে-পেঁচিয়ে’ নিজেদের স্বার্থ আদায় করে নেবেন।

এর জবাবে আইজেনকট বেনেত ও লিবারম্যানের বিরুদ্ধে ‘পুরোনো রাজনীতি’ করার অভিযোগ তুলেছিলেন। জোটের সবচেয়ে বড় দলই পরবর্তী সরকার পরিচালনা করবে—এ বিষয়ে একমত না হওয়ায় তারা বিরোধী জোটের নির্বাচনী সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে লিবারম্যান আইজেনকটকে ‘গান্টজ ২.০’ বলে আখ্যা দেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। ২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর পরও গান্টজ তার সরকারে যোগ দিয়েছিলেন। লিবারম্যানের অভিযোগ ছিল, আইজেনকট গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে কাজ করছেন।

নির্বাচনের কয়েক দিন পর গোলানও লিবারম্যানকে সতর্ক করে বলেছিলেন, অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে নিয়োগের বিরোধিতা করে তিনি যদি নিজের অবস্থানে অনড় থাকেন, তাহলে নেতানিয়াহুর সঙ্গে মিলে সরকার গঠন করতে পারেন।

এসব বক্তব্য থেকে স্পষ্ট, নেতানিয়াহুর বিরোধিতায় একমত হলেও সরকার গঠনের পদ্ধতি ও নীতিগত প্রশ্নে জোটের নেতাদের মধ্যে আস্থার সংকট রয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে অতীত সম্পর্কও বড় প্রশ্ন

বিরোধী জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা অতীতে নেতানিয়াহুর সরকারে দায়িত্ব পালন করেছেন। ফলে নেতানিয়াহুর সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্কের ইতিহাসও বর্তমান পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বেনেত একসময় নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন ছিলেন। তার নেতৃত্বাধীন একাধিক সরকারে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে মধ্যপন্থী নেতা ইয়ার লাপিদের সঙ্গে বিকল্প সরকার গঠনের সুযোগ তৈরি হলে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বেনেত।

পরে বেনেত ও লাপিদ বিভিন্ন দলের সমন্বয়ে একটি জোট সরকার গঠন করেন। এর মধ্য দিয়ে টানা ১২ বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর শাসনের অবসান ঘটে। ওই সরকারের প্রথমার্ধে প্রধানমন্ত্রী ছিলেন বেনেত। তবে নীতিগত অনেক বিষয়ে এখনো নেতানিয়াহুর সঙ্গে তার মিল রয়েছে।

আইজেনকটও নেতানিয়াহুর সঙ্গে কাজ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর গঠিত নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে যোগ দিয়েছিলেন তিনি। ওই সরকারে মন্ত্রীর পদমর্যাদা ছাড়াই দায়িত্ব পালন করেন এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন।
লিবারম্যানের সঙ্গে নেতানিয়াহু। ফাইল ছবি / রয়টার্সঅন্যদিকে লিবারম্যান নেতানিয়াহুর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

অর্থাৎ বর্তমান বিরোধী জোটের কয়েকজন নেতার সঙ্গে নেতানিয়াহুর রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক দীর্ঘদিনের। তাদের কেউ একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন, কেউ তার সরকারে দায়িত্ব পালন করেছেন। ফলে নেতানিয়াহুর সঙ্গে ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া কঠিন।

নেতানিয়াহু সম্পর্কে অতীতে তাদের মূল্যায়ন কেমন ছিল

বর্তমানে বিরোধী জোটের নেতারা নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলেও অতীতে তাদের বক্তব্য সব সময় এমন ছিল না।

২০২০ সালে বেনেত সাংবাদিকদের বলেছিলেন, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তিনি নেতানিয়াহুকে ‘অনেক সম্মান’ করেন। দীর্ঘদিন নেতানিয়াহু ক্ষমতায় থাকায় ইসরায়েল ‘একটি বিজয় অর্জন করেছে’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। বেনেতের ভাষায়, দেশের জন্য নেতানিয়াহু ‘দারুণ সব কাজ করেছেন’।

অন্যদিকে ২০১৯ সালে জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লিবারম্যান বলেছিলেন, তিনি নেতানিয়াহুর জন্য ‘শুধু খুব ভালো ফলাফল’ কামনা করেন। দুর্নীতির যেসব অভিযোগ এখন তিনি নেতানিয়াহুর অযোগ্যতার প্রমাণ হিসেবে বারবার তুলে ধরেন, সেসব অভিযোগ থেকে নেতানিয়াহু খালাস পাবেন বলেও তখন আশা প্রকাশ করেছিলেন তিনি।

এই অতীত বক্তব্য ও রাজনৈতিক সম্পর্ক বর্তমান বিরোধী জোটের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান কি তাদের স্থায়ী রাজনৈতিক অবস্থান, নাকি ক্ষমতার সমীকরণ বদলালে জোটের কোনো কোনো নেতা আবারও তার সঙ্গে সমঝোতায় যেতে পারেন?

ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় পরীক্ষা

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য বিরোধী জোটের নেতাদের এক জায়গায় এনেছে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে গেলে তাদের আরও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

ফিলিস্তিনি দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক নিয়োগে ছাড় দেওয়া হবে কি না, কোন দল সরকার পরিচালনা করবে এবং নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের সমঝোতা গ্রহণযোগ্য হবে কি না—এসব প্রশ্নে তাদের অবস্থান এক নয়।

এর মধ্যে নেতানিয়াহুর সঙ্গে বেনেতের সাম্প্রতিক বৈঠক জোটের ভেতরে সন্দেহ ও অবিশ্বাস আরও বাড়িয়েছে। একদিকে নেতানিয়াহু বিরোধী শিবিরের বিভক্তিকে কাজে লাগানোর সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠছে। অন্যদিকে জোটের নেতাদের নিজেদের মধ্যকার মতপার্থক্যও তার জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে।

তবে এখনো জোট ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর অভিন্ন লক্ষ্যকে কতটা কার্যকর রাজনৈতিক সমঝোতায় রূপ দিতে পারে তারা। শেষ পর্যন্ত এই জোট ঐক্য ধরে রাখতে পারবে কি না, তা নির্ভর করবে ক্ষমতার ভাগাভাগি, ধর্মীয় ও সামরিক নীতির প্রশ্নে ছাড় দেওয়ার মানসিকতা এবং নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে তাদের অবস্থানের ওপর।

সূত্র : আলজাজিরা 

বেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েলে সরকারইসরায়েলে নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা