ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা যখন ৬ ডিসেম্বরের প্রথম সময়সীমার দিকে এগোচ্ছে, তখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গড়ে ওঠা বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন বাড়ছে। ‘পরিবর্তন জোট’ নামে পরিচিত এই শিবিরের নেতাদের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। সেই বিভক্তিকে কাজে লাগিয়ে জোট ভাঙার চেষ্টা করছেন নেতানিয়াহু—এমন অভিযোগও উঠেছে। সম্প্রতি বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক সেই সন্দেহ আরও বাড়িয়েছে।গত বুধবার...