ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, নিহত ৪
- ১৫ দিনে ২০
- বার হামলা রিয়াদ বিমানবন্দরে

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতি হামলা
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। গতকাল বৃহষ্পতিবার এডেনের আল-মাআশিক প্রাসাদ লক্ষ্য করে এই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
তাৎক্ষণিক এক বিবৃতিতে , ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বলেছেন, প্রাসাদটিকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তিনি আরও যোগ করেন: 'আমরা আমাদের ইয়েমেনি জনগণের সন্তানদের আশ্বস্ত করছি যে রাষ্ট্র, প্রধানমন্ত্রী এবং সরকারের সব সদস্য নিরাপদ ও সুস্থ আছেন।'
ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী পরিস্থিতির দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে প্রাসাদের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।ক্লিপটির ব্যাকগ্রাউন্ডে লোকজনকে ভয় ও বিভ্রান্তিতে চিৎকার করতে শোনা যায়। এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, হুতি-সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাটি হয়েছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে থাকা সামরিক সদর দপ্তরে । প্রাসাদটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রস্থল হিসেবেও ব্যবহৃত হয়।
রিয়াদ বিমানবন্দরে হামলা
ইয়েমেনের হুতি গোষ্ঠীদের একের পর এক হামলার লক্ষ্যবস্তু সৌদি আরবের বিমানবন্দর। এ মাসের শুরুর দিন থেকেই অন্তত ২০ বার হামলার শিকার হয়েছে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। আর ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চালানো হামলায় নিহত হয়েছেন ১৭ জন । আহত ৩৩৩ । গতকাল বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে এ মন্তব্য করেছেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। ডন।
এসময় চলমান এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আল-মাকিকি হুতিদের । সাংবাদিকদের তিনি বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলা ‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে’। তিনি আরও জানিয়েছেন, জোট বাহিনী ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি পার্বত্য এলাকায় ধ্বংস করেছে হুতি মিলিশিয়াদের ১২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে, এডেনে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হুতিদের সন্দেহভাজন হামলায় নিহত হয়েছেন দুই নিরাপত্তা রক্ষী। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন হুতিরা আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা করে। এ সময় সেখানে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্য। তারা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
হুতি হামলার লক্ষবস্তু মারিব শহর
এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, হুতি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তেলসমৃদ্ধ অঞ্চল মারিব শহরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়ারা ঘনবসতিপূর্ণ মারিব শহরের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।‘



