Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি পাড়ি দিল বিলাসবহুল রুশ প্রমোদতরী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৭
হরমুজ প্রণালি পাড়ি দিল বিলাসবহুল রুশ প্রমোদতরী

নিষেধাজ্ঞাভুক্ত রুশ বিলিয়নিয়ার অ্যালেক্সেই মোরদাশভের সঙ্গে যুক্ত প্রমোদতরী হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত রুশ ধনকুবের অ্যালেক্সেই মোরদাশভের সঙ্গে যুক্ত একটি প্রমোদতরী হরমুজ প্রণালি অতিক্রম করেছে। প্রমোদতরীটি শনিবার প্রণালি পাড়ি দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিপিং।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে কার্যত অবরুদ্ধ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যাতায়াতকারী হাতেগোনা কয়েকটি জাহাজের মধ্যে অন্যতম এটি।

‘নর্ড’ নামের ৪৬৫ ফুট দীর্ঘ এই বিলাসবহুল প্রমোদতরীটির মূল্য ৫০ কোটি ডলারের বেশি। মেরিনট্রাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, প্রমোদতরীটি শুক্রবার প্রায় ১৪০০ জিএমটি সময় দুবাইয়ের একটি মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে এবং রবিবার ভোরে ওমানের মাস্কাটে পৌঁছায়।

কীভাবে এই বহুতল প্রমোদতরীটি হরমুজ প্রণালি ব্যবহার করার অনুমতি পেল, তা স্পষ্ট নয়। ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই প্রণালি দিয়ে।

ইস্পাত ব্যবসায়ী মোরদাশভের একজন প্রতিনিধি সোমবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকলেও উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। অথচ গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ এ পথ ব্যবহার করত।

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে।

রাশিয়া ও ইরান দীর্ঘদিনের মিত্র এবং সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের একটি চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমানে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোরদাশভ আনুষ্ঠানিকভাবে ‘নর্ড’ প্রমোদতরীটির মালিক হিসেবে তালিকাভুক্ত নন। তবে ২০২৫ সালের শিপিং তথ্য ও রুশ কর্পোরেট নথি অনুযায়ী, ২০২২ সালে প্রমোদতরীটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটি রাশিয়ার চেরেপোভেতস শহরে নিবন্ধিত, যেখানে মোরদাশভের ইস্পাত কোম্পানি সেভেরস্তালেরও নিবন্ধন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোরদাশভ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েন।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রমোদতরী ‘নর্ড’-এ রয়েছে ২০টি বিলাসবহুল কক্ষ, একটি সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি সাবমেরিন। এই তথ্য দিয়েছে শিল্পবিষয়ক প্রকাশনা সুপারইয়ট টাইমস।

সূত্র: এনডিটিভি

রুশ প্রমোদতরীহরমুজ প্রণালিযুক্তরাষ্ট্র-ইরানসংঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি