Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৬
শেয়ার করুন:
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহত

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলার পর এক কর্মী। ফাইল ছবি / রয়টার্স

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এমএসএফ বলেছে, নিহত দুজনই ক্লিনিকের নিরাপত্তাকর্মী ছিলেন। সংস্থাটি লিখেছে, ‘আজ রাতে গাজার আমাদের একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় দুই সহকর্মীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।’ হামলাটিকে সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে তারা। এ নিয়ে গাজায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তাদের স্থাপনাটি এমএসএফের প্রতীক দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এর অবস্থানও ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল এবং বাহিনীটি এ বিষয়ে অবগত ছিল। হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত দুই কর্মী হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস এ হামলাকে ‘ক্ষোভজনক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘অন্যের জীবন বাঁচাতে যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা করা নয়।’

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরও এমএসএফের স্পষ্টভাবে চিহ্নিত ক্লিনিকে হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তাকর্মী ও স্থাপনাগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে গত জানুয়ারি পর্যন্ত এমএসএফের ১৫ জন কর্মী নিহত হওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।

গত জানুয়ারিতে এমএসএফ জানিয়েছিল, বছরের শুরু থেকে ইসরায়েল তাদের সরবরাহ আটকে দিয়েছে এবং সংস্থাটির সব আন্তর্জাতিক কর্মীর গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

আরও পড়ুন

গাজায় গণহত্যার কারণে ইসরায়েল ‘একঘরে’ হওয়ার পথে: ট্রাম্পের জামাতা

২৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলি কর্মকর্তারা প্রমাণ ছাড়াই বিভিন্ন ত্রাণ সংস্থার সঙ্গে হামাসের সম্পর্ক থাকার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলোর দাবি, এ ধরনের অভিযোগের কারণে ত্রাণকর্মীদের ওপর হামলা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে।

এর আগে চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মী আদেল আল-হেলু নিহত হন। তিনি সংস্থাটিতে ৩৫ বছর ধরে কাজ করছিলেন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের বাসিন্দাদের জন্য পানি সরবরাহের সময় হামলার শিকার হন আল-হেলু। ওই ঘটনায় আরও তিনজন আহত হন বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ ও চিকিৎসাকর্মীরা।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই এ হামলা চালানো হয়েছে। ইসরায়েল এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সূত্র : আলজাজিরা 



ইসরায়েল-গাজা সংঘাতহাসপাতালে হামলাগাজায় ইসরায়েলি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু