Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নারী ক্রুকে কামড়, নিউজিল্যান্ডের নাগরিক আটক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৫৪
নারী ক্রুকে কামড়, নিউজিল্যান্ডের নাগরিক আটক

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে এক নারী ক্রুকে কামড়ে দেওয়ার অভিযোগে নিউজিল্যান্ডের এক নাগরিককে আটক করা হয়েছে। এই ঘটনার পর ওই যাত্রীকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে গত শুক্রবার দুপুর আড়াইটায় কোয়ান্টাস এয়ারলাইন্সের ‘কিউএফ-২১’ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ওড়ার প্রায় সাত ঘণ্টা পর মাঝআকাশে এক যাত্রীর উশৃঙ্খল আচরণের কারণে বিমানটি ফ্রান্সের তাহিতির পাপেতে শহরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

কোয়ান্টাস এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, ওই যাত্রী যখন নারী ক্রুর ওপর চড়াও হন, তখন বিমানের অন্য ক্রু ও যাত্রীরা এসে তাকে থামানোর চেষ্টা করেন। বিমানটি তাহিতিতে নামার পরপরই স্থানীয় পুলিশ ওই যাত্রীকে আটক করে।

এই ঘটনার পর কোয়ান্টাস এয়ারলাইন্স ওই যাত্রীর ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে তিনি ভবিষ্যতে কোয়ান্টাস এবং এর সহযোগী কোনো ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না।

তাহিতিতে বিমানটিতে নতুন করে জ্বালানি নেওয়ার পর মাত্র ৩৫ মিনিটের মাথায় সেটি আবার ডালাসের উদ্দেশ্যে রওনা দেয়। পরে শনিবার সকালে গন্তব্যে পৌঁছায়।

কোয়ান্টাসের মুখপাত্র জানান, আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। ফ্লাইটে কোনো ধরনের উশৃঙ্খল বা হুমকিমূলক আচরণ আমরা বরদাস্ত করব না।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাহিতিতে তাদের এক নাগরিককে আটক করার বিষয়টি তারা জানে। তবে গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট পিটার ব্রিনডাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাঝআকাশে থাকা মানেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। মাটির মতো আকাশেও অপরাধের সমান পরিণতি ভোগ করতে হবে। আইন অমান্যকারীদের আমরা ছাড় দেব না।

সূত্র : দ্য গার্ডিয়ান

অস্ট্রেলিয়াযুক্তরাষ্ট্রনিউজিল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ