Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জীবাশ্ম জ্বালানি নিয়ে চুক্তিতে ভাঙন, ঐকমত্য ছাড়াই শেষ কপ৩১

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:৫৪
শেয়ার করুন:
জীবাশ্ম জ্বালানি নিয়ে চুক্তিতে ভাঙন, ঐকমত্য ছাড়াই শেষ কপ৩১

সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুমের উপস্থিতিতে এক ব্যক্তি প্রতিবাদ করছেন— রয়টার্স

তুরস্কে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলন শেষ হয়েছে নাটকীয় ভাবে। সম্মেলনে জলবায়ুর ভবিষ্যৎ নিয়ে প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও উন্নয়নশীল বিশ্বের মিত্ররা। তাদের ভাষায়, চুক্তিটি ‘অগ্রহণযোগ্য’; এতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত ছিল না।

ইইউর পক্ষে বক্তব্য দিয়ে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও’ব্রায়েন বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি ‘এই সময়ের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে’। তিনি বললেন, ‘বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন কোনো সিদ্ধান্ত আমরা সমর্থন করব না। বরং এমন সিদ্ধান্ত বৈশ্বিক অঙ্গীকার ও প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যকার ব্যবধান আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করে। এতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত নেই।’

শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা রবিবার বিকেল পর্যন্ত গড়ায়। তখন স্পষ্ট হয়ে যায়, সম্মেলনের তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি ‘আন্তালিয়া চুক্তি’ পাসের জন্য প্রয়োজনীয় ঐকমত্য পাবে না।

আন্তালিয়া চুক্তিতে দেশগুলোকে তাদের অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে ধনী দেশগুলোর অর্থায়নের আহ্বানও রয়েছে। পাশাপাশি প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের মাত্রা যতটা সম্ভব কমিয়ে রাখার কথা বলা হয়েছে।


তবে ১৩০টির বেশি দেশ যে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ দাবি জানিয়েছিল, চুক্তিতে তা সমর্থন করা হয়নি। এতে ‘কার্বন ধারণ ও সংরক্ষণ’ (সিসিএস) প্রযুক্তি নিয়ে বিতর্কিত বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দোলনকারীদের মতে, এ প্রযুক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ করে দেয়।
সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম— রয়টার্সবিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সম্মেলনকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করেছে সভাপতিত্বকারী দেশগুলো। এসব সিদ্ধান্তের মধ্যে ছিল ‘ন্যায্য রূপান্তর’—যার মাধ্যমে উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পের শ্রমিকদের কম কার্বননির্ভর অর্থনীতিতে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে।


তবে তুরস্কের কপ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, খসড়া ‘কভার সিদ্ধান্ত’ বা মূল সিদ্ধান্তের পাঠ নিয়ে কোনো ঐকমত্য হয়নি। ফলে সেটি গৃহীতও হয়নি।

তিনি বললেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত এই পাঠ আমরা কারও ওপর চাপিয়ে দিইনি, কিংবা “গ্রহণ করো, নয়তো প্রত্যাখ্যান করো”—এমন কোনো চূড়ান্ত শর্তও দিইনি। এই কক্ষে এমন পক্ষ রয়েছে, যারা পাঠটির বিরোধিতা করছে—বিষয়টি স্পষ্ট। আমরা স্বীকার করছি, এই নথি নিয়ে ঐকমত্য নেই। তাই সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি।’

ইইউ, যুক্তরাজ্য এবং ছোট দ্বীপরাষ্ট্র ও দরিদ্রতম দেশগুলোর কয়েকটিসহ বহু দেশ জানায়, তারা আন্তালিয়া চুক্তি সমর্থন করতে পারবে না। কপ সম্মেলনের ‘কভার সিদ্ধান্ত’ বা মূল ফলাফল হওয়ার কথা ছিল এই চুক্তির।

নাটকীয় এক বক্তব্যে ইইউর পক্ষে ও’ব্রায়েন বলেন, বর্তমান রূপে চূড়ান্ত পাঠটি গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি বললেন, ‘এটি এই সময়ের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে… জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত নেই—এমন কোনো কভার সিদ্ধান্ত বা আন্তালিয়া চুক্তি আমরা সমর্থন করব না। জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তিই হলো জীবাশ্ম জ্বালানি।’

তার ভাষ্য, ‘জীবাশ্ম জ্বালানিকে পরিবেশবান্ধব হিসেবে উপস্থাপন করে—এমন কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

তার বক্তব্যের পর সম্মেলনকক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে। পরে পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়েও একই ধরনের আপত্তি জানায়।

আরও পড়ুন

কপ৩১কে ‘ভণ্ডামির মঞ্চ’ বললেন গ্রেটা থুনবার্গ

১১ নভেম্বর ২০২৬

পরামর্শক গোষ্ঠী ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেছেন, ‘এটি সত্যিই একটি স্পষ্ট সীমারেখা টানার মুহূর্ত বলে মনে হচ্ছে। দেশগুলো জীবাশ্ম জ্বালানির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং না বলছে।’

সৌদি আরব পাঠে সিসিএস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেয়। আফ্রিকা গ্রুপ, চীন ও পাকিস্তানসহ অন্য দেশগুলোও চুক্তির বিরোধিতা করেনি, যদিও কয়েকটি দেশের কিছু বিষয়ে আপত্তি ছিল।

তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে প্রায় ২০০টি দেশ দুই সপ্তাহ ধরে আন্তালিয়ায় বৈঠক করেছে। সাধারণ অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দীর্ঘ অচলাবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি গড়িয়েছে আলোচনা।

অনেক অংশগ্রহণকারীর মতে, এসব আলোচনা জলবায়ু সংকটের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সদিচ্ছার অভাব প্রকাশ করেছে, বিশেষ করে ধনী দেশগুলোর। সম্মেলনে আনুষ্ঠানিক ভূমিকা রাখা নাগরিক সমাজের সংগঠনগুলো একে ‘এ যাবৎকালের সবচেয়ে খারাপ কপ’ বলে অভিহিত করেছে। শুক্রবার আফ্রিকার মন্ত্রীরা বলছিলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি।’
আয়ারল্যান্ডের জলবায়ু, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী ডারা ও’ব্রায়েন কপ৩১ পূর্ণাঙ্গ অধিবেশন থেকে বেরিয়ে আসার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন— রয়টার্সপাওয়ার শিফট আফ্রিকা নামের গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মোহামেদ আদো শুক্রবার অনেকের মতামত তুলে ধরে বলেছেন, ‘কপের সভাপতিরা আমাদের বলতে চান, এটি দারুণ এক সম্মেলন ছিল। কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি, এ যাবৎকালের সবচেয়ে খারাপ কপ ছিল এটি।’

তিনি রবিবার আরও বলেছেন, ‘ইইউ এই পাঠ প্রত্যাখ্যান করেছে, কিন্তু যে ধ্বংসস্তূপ তৈরিতে তাদেরও ভূমিকা ছিল, তার দায় এড়িয়ে যেতে পারে না… ফসলহানি, বাড়িঘর ধ্বংস এবং ক্রমবর্ধমান ঋণের মুখে থাকা দেশগুলোর জন্য এটি সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী ধনী দেশগুলোর পরিত্যাগের শামিল।’

তিনি বললেন, ‘ইউরোপের ভণ্ডামি বিস্ময়কর। অন্যদের কাছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রূপরেখা দাবি করছে তাদের সরকারগুলো, অথচ নিজেরাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে।’

বিশ্বজুড়ে এ বছর চরম আবহাওয়া আরও ভয়াবহ হয়েছে। তীব্র তাপপ্রবাহ, নেপালে হিমবাহ ধসের মতো দুর্যোগ এবং অতিশক্তিশালী এল নিনোর কারণে তীব্র হওয়া খরা ও বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু আলোচনা এগোনোর ধীরগতিতে অভিজ্ঞ অংশগ্রহণকারীরাও হতাশ হয়েছেন।

আলোচনা নির্ধারিত সময়ে শেষ হওয়ার দিকে এগোতে থাকলে আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক জলবায়ুবিষয়ক দূত মেরি রবিনসন বলেন, ‘এসব সমস্যা মোকাবিলায় যে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, তার তাগিদ দেখা যাচ্ছে না। বিষয়টি আমাকে ভীষণ হতাশ করছে। আমাদের দুই সহসভাপতি আছেন, কিন্তু তারা সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে এগিয়ে আসেননি।’

চুক্তিতুরস্কজীবাশ্ম জ্বালানিঐকমত্যকপ৩১কপ৩১ সম্মেলনআনতালিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি