সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ভণ্ডামিপূর্ণ বলে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মুনাফা ও ক্ষমতার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় মঙ্গলবার কপ৩১ সম্মেলনে যোগ দিতে এসে এসব কথা বলেন থুনবার্গ।তিনি বললেন, ‘প্রতি বছরই এটা একধরনের ভণ্ডামি যে আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পায়। আমরা জানি, এসব আলোচনা লবিস্টে ভরা। যেসব লবিস্ট আমাদের বর্তমানের অত্যন্ত সহিংস পরিস্থিতি থেকে লাভবা...