Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইসরায়েলে লাইভ চলাকালীন ২ তুর্কি সাংবাদিক গ্রেপ্তার

বিবিসি
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২০:৫৭
ইসরায়েলে লাইভ চলাকালীন ২ তুর্কি সাংবাদিক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে ইসরায়েলে থাকা তুরস্কের দুই সাংবাদিককে আটক করা হয়েছে। মঙ্গলবার তেল আবিবে লাইভ চলাকালীন তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট তুর্কি কর্মকর্তা ও ইসরায়েলি পুলিশ।

তুরস্কের প্রেসিডেন্টের জনসংযোগ শাখার প্রধান বুরহানেত্তিন দুরান এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, সিএনএন তুর্কের প্রতিবেদক এমরাহ চাকমাক এবং ক্যামেরাম্যান হালিল কাহরামানকে ইসরায়েলে আটক করা হয়েছে।

ইসরায়েলি পুলিশের ভাষ্য, অভিযোগ অনুযায়ী দুই সাংবাদিক একটি নিরাপত্তা স্থাপনার ছবি তুলছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের বাইরের সড়কে সাংবাদিকদের আটক করার সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে সিএনএন তুর্ক।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুজন সন্দেহভাজন ব্যক্তি ক্যামেরাসহ একটি বিদেশি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিল— এমন খবর পেয়ে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সম্প্রচার বন্ধ করে এবং সন্দেহভাজনদের তল্লাশি শুরু করে।’

‘সন্দেহভাজনরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং একটি মেয়াদোত্তীর্ণ প্রেস কার্ড দেখান। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়,’ বিবৃতিতে উল্লেখ করে পুলিশ।

ইসরায়েলি সামরিক সেন্সরশিপ নীতিমালা অনুযায়ী বিমান হামলার সাইরেন চলাকালে সরাসরি সম্প্রচার বা আঘাত হানার নির্দিষ্ট স্থান প্রকাশ করা নিষিদ্ধ।

দুরান বলেছেন, তুরস্ক আমাদের সাংবাদিক সহকর্মীদের অবিলম্বে মুক্তির জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালাচ্ছে এবং বিষয়টি সতর্কতার সঙ্গে অনুসরণ করছে।

তুর্কি সাংবাদিক ইউনিয়ন (টিজিএস) জানিয়েছে, সাংবাদিকরা ইরানের ওপর হামলা সম্পর্কিত প্রতিবেদন ধারণ এবং তুরস্কের দর্শকদের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখানে ছিলেন।

তারা এক্সে লিখেছে, ‘জনগণকে তথ্য জানানো দায়িত্বশীল সাংবাদিকদের বাধা দেওয়া এবং যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া— সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন।’ তারা ইসরায়েলের প্রতি তাদের সহকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সিএনএন তুর্ক একটি তুর্কি সংবাদ চ্যানেল, যা সিএনএন ইন্টারন্যাশনালের মূল কোম্পানির সঙ্গে চুক্তির আওতায় পরিচালিত হয়।

বিপন্ন ইরানসাংবাদিক গ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise