Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শুকিয়ে যাচ্ছে বিশ্বের নদী হ্রদের পানি

  • বিশ্ব জুড়ে নদনদীর প্রবাহ কমেছে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ
  • সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ আমেরিকায়
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০
শেয়ার করুন:
শুকিয়ে যাচ্ছে বিশ্বের নদী হ্রদের পানি

জলবায়ু পরিবর্তনে বেড়ে চলা তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন নদী-হ্রদের পানি। গত বৃহস্পতিবার প্রকাশিত চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের নেতৃত্বে পরিচালিত বৈশ্বিক জলব্যবস্থাবিষয়ক এক সমীক্ষায় ফুটে উঠেছে এই চিত্র। দেখা গেছে, রেকর্ড অনুযায়ী উষ্ণতম দুই বছরে (২০২৩ ও ২০২৪ সাল) পৃথিবীর ভূপৃষ্ঠে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে মিঠাপানির পরিমাণ। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আমেরিকার নদী ও হ্রদগুলো। খবর দ্য গার্ডিয়ানের।

গবেষকরা তাদের এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিবেচনা করেছেন বিশ্বের ১৫০টি প্রধান নদীর প্রবাহ পরিমাপের তথ্য। সেই সঙ্গে ১২ লাখেরও বেশি হ্রদ ও জলাধারের স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির সমন্বয় ঘটিয়েছেন তারা। এক্ষেত্রে বিজ্ঞানীদল গণনায় নিয়েছে ১৯৯১ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়কে। তারা লক্ষ করেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে আরও চরম আকার ধারণ করছে পানির প্রবাহ। সাধারণত উষ্ণ বায়ুমণ্ডল মাটি, নদী ও হ্রদ থেকে আরও বেশি আর্দ্রতা টেনে নেয় এবং উত্তপ্ত ভূগর্ভের বাষ্পীভবনের প্রক্রিয়াকে করে ত্বরান্বিত। এই আর্দ্রতা পরে অন্য কোনো স্থানে, প্রায়ই মহাসাগরের ওপর ভারী বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ে, যার ফলে খরা ও বন্যার মধ্যে দেখা দেয় পরিবর্তন।

অর্থাৎ ২০২৩-২৪ সালে অনেক এলাকায় নদীর পানির স্তর নিচে নেমে গিয়েছিল। ফলে সেখানে আঘাত হেনেছিল ভয়াবহ বন্যা। গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে নদনদীর প্রবাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ। পাশাপাশি হ্রদ ও জলাধারগুলোতে সঞ্চিত পানির পরিমাণ হ্রাস পেয়েছে ৯ দশমিক ৫ শতাংশ। ভূপৃষ্ঠের পানিতে ১৯৯১ সালের পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় হ্রাসের ঘটনা। দক্ষিণ আমেরিকায় এর প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়। সেখানে নদীর প্রবাহ ১৭ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি হ্রদ ও জলাধারগুলোতে পানির পরিমাণ কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ। অথচ একই সময়ে কিছু অঞ্চলে দেখা দিয়েছে চরম বৃষ্টিপাত ও বন্যা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার জলবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগী অধ্যাপক ড. ই হি বলেছেন, ‘২০২৩-২৪ সালে দক্ষিণ আমেরিকার কিছু অংশে ভয়াবহ বন্যা দেখা দিলেও, ওই দুই বছরে মহাদেশটির নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে। একটি নদী ভারী বর্ষণের সময় প্লাবিত হতে পারে, আবার বছরের বেশিরভাগ সময় তাতে পানির প্রবাহ কমও থাকতে পারে।’

হ্রদজলবায়ুতাপপ্রবাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ