Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হ্যারি-মেগান ব্রিটেনে ফিরতেই খোঁচা ট্রাম্পের

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯
হ্যারি-মেগান ব্রিটেনে ফিরতেই খোঁচা ট্রাম্পের

ছবি: রয়টার্স

ছয় বছর আগে যে দেশ ছেড়ে গিয়েছিলেন অভিমান, নিরাপত্তা-সংকট আর রাজপরিবারের সঙ্গে দূরত্ব নিয়ে, সেই ব্রিটেনেই ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আর তাদের আমেরিকা ছাড়ার খবর শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোজাসাপ্টা বললেন, ‘আমি খুশি। আমি তাদের ভক্ত ছিলাম না।’

ওয়াশিংটনের ওভাল অফিসে বুধবার ভ্রমণশিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হ্যারি-মেগানের যুক্তরাষ্ট্র ছেড়ে ব্রিটেনে ফিরে আসার প্রসঙ্গ উঠতেই তাদের নিয়ে পুরনো ক্ষোভ উগরে দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেছেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার ‘খুব ভালো’ সম্পর্ক ছিল এবং রাজা তৃতীয় চার্লসকেও তিনি দীর্ঘদিন ধরে চেনেন। তার অভিযোগ, হ্যারি ও মেগান রাজপরিবারের সঙ্গে ‘চরম অসম্মানজনক’ আচরণ করেছেন। বিশেষ করে মেগানকে নিশানা করে ট্রাম্প বলেছেন, রানি এবং রাজা চার্লসের প্রতি তার আচরণ তিনি পছন্দ করেননি। এমনকি তিনি নিজে রাজপরিবারের সদস্য হলে হ্যারি-মেগানকে আবার ফিরিয়ে নিতেন না বলেও মন্তব্য করেন।

হ্যারি ও মেগান ২০২০ সালে জ্যেষ্ঠ রাজকীয় দায়িত্ব ছেড়ে প্রথমে কানাডা এবং পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান। দীর্ঘ ছয় বছরের সেই মার্কিন অধ্যায়ের অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ব্রিটেনে ফেরেন তারা। বর্তমানে পরিবারটি ব্রিটেনেই রয়েছে এবং লন্ডনের বাইরে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা রয়েছে। আর্চি ও লিলিবেটের ব্রিটিশ স্কুলে পড়াশোনা শুরু করারও ব্যবস্থা করা হয়েছে। তবে দেশে ফিরলেও হ্যারি-মেগান রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্বে ফিরছেন না।

আরও পড়ুন

মার্কিন স্বপ্নভঙ্গ? কেন সব ছেড়ে আবার ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান!

২৩ আগস্ট ২০২৬

রাজা চার্লসের সঙ্গে হ্যারির সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উষ্ণ হলেও বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার দূরত্ব এখনও কাটেনি বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর। পরিবারের স্থায়ী আবাস ও নিরাপত্তাব্যবস্থার বিস্তারিতও গোপন রাখা হচ্ছে। অর্থাৎ ব্রিটেনে ফিরলেও তাদের জীবন আগের রাজকীয় জীবনে ফিরে যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রে থাকার ছয় বছরে রাজপরিবারের সঙ্গে তাদের টানাপোড়েন বারবার প্রকাশ্যে এসেছে। ২০২১ সালে অপরাহ উইনফ্রেকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে মেগান রাজপরিবারে থাকার সময় মানসিক সংকটের কথা বলেছিলেন। তাদের অনাগত সন্তানের গায়ের রং নিয়ে রাজপরিবারের একজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেও অভিযোগ করেন হ্যারি-মেগান। পরে হ্যারি তার স্মৃতিকথা ‘স্পেয়ার’-এ পারিবারিক দ্বন্দ্বের আরও অনেক ঘটনা প্রকাশ করেন।

ট্রাম্পের সঙ্গে মেগানের বিরোধও নতুন নয়। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মেগান ট্রাম্পকে ‘বিভেদ সৃষ্টিকারী’ ও ‘নারীবিদ্বেষী’ বলেছিলেন। ২০২০ সালে হ্যারি-মেগান ক্যালিফোর্নিয়ায় যাওয়ার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন, তাদের নিরাপত্তার ব্যয় মার্কিন করদাতাদের অর্থে বহন করা হবে না। সে সময়ও তিনি বলেছিলেন, মেগানের ‘ভক্ত নন’।

সময় অবশ্য হ্যারিকেও নিজের পুরনো অবস্থান বদলাতে বাধ্য করেছে। ২০২৫ সালের মে মাসে ব্রিটেনে নিরাপত্তা নিয়ে আইনি লড়াইয়ে হেরে তিনি বলেছিলেন, স্ত্রী ও সন্তানদের আবার ব্রিটেনে নিয়ে আসার পরিস্থিতি তিনি দেখতে পাচ্ছেন না। অথচ এক বছরের কিছু বেশি সময় পর সেই আর্চি-লিলিবেটকে নিয়েই এখন ব্রিটেনে নতুন জীবন শুরু করেছেন হ্যারি ও মেগান।

প্রিন্স হ্যারিমেগান মার্কেলডোনাল্ড ট্রাম্পব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise