Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পলাতক অপরাধী শনাক্তে জিসিসি নিরাপত্তা চুক্তিতে কুয়েতের অনুমোদন

  • বহিষ্কৃত ব্যক্তিদের তথ্য বিনিময়ে নতুন ব্যবস্থা
লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬
শেয়ার করুন:
পলাতক অপরাধী শনাক্তে জিসিসি নিরাপত্তা চুক্তিতে কুয়েতের অনুমোদন

সংগৃহীত ছবি

উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদার, পলাতক অপরাধীদের শনাক্তকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নতুন আইনি পদক্ষেপ নিয়েছে কুয়েত। ২০২৬ সালের ১৩৯ নম্বর ডিক্রির মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তা চুক্তি অনুমোদন করেছে দেশটি। এর ফলে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত ছয় দেশের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতার আইনি কাঠামো আরও সুসংহত হলো।

চুক্তির আওতায় বহিষ্কৃত ব্যক্তি ও গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের পরিচয়, ব্যক্তিগত

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    তথ্য
    এবং
    তাদের
    চলাচলসংক্রান্ত
    তথ্য
    সদস্য
    দেশগুলোর
    মধ্যে
    বিনিময়ের
    সুযোগ
    বাড়বে।
    বিশেষ
    করে
    এক
    দেশ
    থেকে
    অন্য
    দেশে
    অবস্থানরত
    অপরাধীদের
    শনাক্ত
    ও
    নজরদারিতে
    সংশ্লিষ্ট
    কর্তৃপক্ষের
    মধ্যে
    সমন্বয়
    জোরদার
    হবে।

    গত ২৩ নভেম্বর কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ১৩৯/২০২৬ নম্বর ডিক্রি জারি করে চুক্তিটি অনুমোদন করেন। পরে ২৯ নভেম্বর দেশটির সরকারি গেজেটের ১৮১৯ নম্বর সংখ্যায় ডিক্রিটি প্রকাশিত হয়।

    জানা যায়, উপসাগরীয় নিরাপত্তা চুক্তিটি ২০১২ সালের ১৩ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে স্বাক্ষরিত হয়েছিল। একই বছরের ২৪ ও ২৫ ডিসেম্বর বাহরাইনে অনুষ্ঠিত জিসিসির ৩৩তম শীর্ষ সম্মেলনে চুক্তিটি গৃহীত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৬ সালে নিজস্ব আইনি অনুমোদন দিল কুয়েত।

    চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে বহিষ্কৃত ও গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের তথ্য বিনিময়ের বিধান রাখা হয়েছে। এ অনুযায়ী, সদস্য দেশগুলো একে অপরের সঙ্গে বহিষ্কৃত ব্যক্তিদের নাম, পরিচয় ও সংশ্লিষ্ট তথ্যের পাশাপাশি তাঁদের চলাচলসংক্রান্ত তথ্যও বিনিময় করবে।

    আরও পড়ুন

    সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

    ৩০ নভেম্বর ২০২৬

    এর ফলে কোনো ব্যক্তি এক সদস্য রাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার পর অন্য সদস্য রাষ্ট্রে অবস্থান করলে তাকে শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার সুযোগ বাড়বে। অপরাধী শনাক্তকরণ ও নিরাপত্তা নজরদারিতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে সদস্য দেশগুলোর আইন লঙ্ঘনকারী এবং কোনো সদস্য রাষ্ট্রের কাছে আইনগতভাবে অনুসন্ধানাধীন ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। ব্যক্তির জাতীয়তা যা-ই হোক, সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই এ সহযোগিতা পরিচালিত হবে।

    পাশাপাশি ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্রের অনুরোধে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত ও পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহের বিধান রয়েছে। এর মাধ্যমে নিরাপত্তাসংক্রান্ত তদন্তে দেশগুলোর মধ্যে তথ্য যাচাইয়ের সুযোগ বাড়বে।

    সীমান্ত নিরাপত্তা জোরদারেও রয়েছে গুরুত্বপূর্ণ বিধান। চুক্তির ১২ নম্বর অনুচ্ছেদে অবৈধভাবে মানুষের প্রবেশ ও বহির্গমন প্রতিরোধ, চোরাচালান এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। অন্যদিকে ১৩ ও ১৪ নম্বর অনুচ্ছেদে অবৈধভাবে প্রবেশকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা, তাদের প্রত্যাবর্তন এবং স্থল ও সমুদ্রসীমায় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ ছাড়া ৯ নম্বর অনুচ্ছেদে এক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত বা সংঘটনের প্রস্তুতি নেওয়া অপরাধ, বিশেষ করে অপরাধী চক্রের কর্মকাণ্ড এবং সেগুলো দমনে নেওয়া পদক্ষেপসংক্রান্ত তথ্য বিনিময়ের বিধান রয়েছে।

    চুক্তির ১৬ নম্বর অনুচ্ছেদে অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় আইন এবং প্রত্যর্পণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে।

    আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে অভিন্ন অবস্থান তৈরির ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমপর্যায়ের নিরাপত্তা সংস্থাগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলন এবং বৈঠকে আলোচ্য বিষয়গুলোর ওপর নিজেদের অবস্থান সমন্বয়ের জন্য আগাম পরামর্শ করবে।

    পাশাপাশি ১৮ নম্বর অনুচ্ছেদে সদস্য দেশগুলোর মধ্যে বিনিময় করা নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও নথিপত্রের গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ, তথ্য আদান-প্রদানের পাশাপাশি সেসব তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টিও চুক্তিতে গুরুত্ব পেয়েছে।

    এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম বৈঠকে বহিষ্কৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ও সংশ্লিষ্ট তথ্য ইলেকট্রনিক পদ্ধতিতে সংযুক্ত করে বিনিময়ের উদ্যোগ অনুমোদিত হয়। একই বৈঠকে সাইবার অপরাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় আঞ্চলিক কৌশল নিয়েও আলোচনা হয়।

    কুয়েতের এই আইনি অনুমোদনের ফলে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অপরাধী শনাক্তকরণ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়ের আইনি ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। তবে চুক্তির আওতায় তথ্য বিনিময় ও আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রতিটি সদস্য রাষ্ট্রের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা কার্যকর থাকবে।