Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল চীন, অস্বস্তিতে তিন দেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:৫৮
প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল চীন, অস্বস্তিতে তিন দেশ

বেইজিংয়ের সামরিক তৎপরতা বাড়ানো নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি পরমাণু চালিত সাবমেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে এই পরীক্ষা চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত জলসীমায় গিয়ে পড়ে। বেইজিংয়ের এই পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়ে তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান।

সিনহুয়ার প্রতিবেদন বলছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত আয়োজন। কোনো নির্দিষ্ট দেশ লক্ষ্য করে এটি ছোড়া হয়নি। তবে এই অঞ্চলে বেইজিংয়ের সামরিক তৎপরতা বাড়ানো নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীন সরকার আগেই অস্ট্রেলিয়াকে জানিয়েছিল বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তবে ফিজির রাজধানী সুভায় এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, চীনের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।

তিনি উল্লেখ করেন, চীন যেভাবে স্বচ্ছতা ও স্পষ্ট বার্তা ছাড়াই দ্রুত সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, তার প্রেক্ষিতেই অস্ট্রেলিয়া এই পরীক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জাপান সরকারও এই উৎক্ষেপণের আগাম নোটিস পেয়েছিল বলে জানিয়েছে এবং তারা চীনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল।

জাপানি কর্তৃপক্ষের ভাষ্য, চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। এ ছাড়া চীনের পক্ষ থেকে গতকাল রবিবার জাপানের কোস্ট গার্ডকে মহাকাশের বর্জ্য বা ধ্বংসাবশেষ পড়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল, যা জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) মধ্যে পড়তে পারত।

যদিও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে বলেছেন, উৎক্ষেপণের মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের এই বিষয়ে তথ্য দেওয়া হয়। একে একটি ‘অপ্রত্যাশিত ও উদ্বেগজনক’ ঘটনা হিসেবে বর্ণনা করে তিনি দাবি করেন, চীন এই অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক— অন্য প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের মতো নিউজিল্যান্ডও তা চায় না।

চীনজাপানঅস্ট্রেলিয়ানিউজিল্যান্ডব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    advertiseadvertise