Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পর্তুগালের নির্মাণ খাতে বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া স্থগিত

  • আগে জমা দেওয়া ফাইলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি
পর্তুগাল সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪১
পর্তুগালের নির্মাণ খাতে বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া স্থগিত

সংগৃহীত ছবি

পর্তুগালে নিয়ন্ত্রিত শ্রম অভিবাসন সহযোগিতা প্রটোকলের আওতায় বাংলাদেশি কর্মীদের আবেদনসংক্রান্ত ফাইল প্রস্তুত ও পর্যালোচনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির নির্মাণ ও গণপূর্ত খাতের সংগঠন এআইসিসিওপিএন (AICCOPN)। তবে আগে জমা দেওয়া ফাইলগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

১৪ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নিয়ন্ত্রিত শ্রম অভিবাসন সহযোগিতা প্রটোকল (পিসিএমএলআর) বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও গিনি-বিসাউয়ের কর্মীদের সংশ্লিষ্ট ফাইল প্রস্তুত ও বিশ্লেষণ স্থগিত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংগঠনটি।

বাংলাদেশের ক্ষেত্রে স্থগিতের কারণ হিসেবে প্রটোকল বাস্তবায়নের প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী ও সুসংহত করার উদ্যোগের কথা জানিয়েছে এআইসিসিওপিএন। সংগঠনটির ভাষ্য, চলমান কাজের উদ্দেশ্য হলো ব্যবস্থাটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং প্রক্রিয়ার কার্যকারিতা, স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ানো।

অন্যদিকে, গিনি-বিসাউয়ের কর্মীদের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

মক্কায় আলোচিত যত হামলা

১৮ সেপ্টেম্বর ২০২৬

স্থগিত কার্যক্রম কবে শুরু হবে, তার কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এআইসিসিওপিএন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগালে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে আগে জমা দেওয়া ফাইলগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছেন। কেউ কেউ নির্মাণ খাতের বাইরে অন্য খাতের ওয়ার্ক পারমিটের বিষয়েও জানতে চাইছেন।

তবে বিজ্ঞপ্তিতে শুধু নির্মাণ ও গণপূর্ত খাতের সংগঠনটির আওতাধীন কার্যক্রমের কথা বলা হয়েছে। কৃষি, পোশাক বা অন্য কোনো খাতে বাংলাদেশি কর্মীদের আবেদনের বিষয়ে কী হবে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সরকারি বা সংশ্লিষ্ট অন্য সংস্থার ঘোষণা আসেনি।

পর্তুগালবাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩