Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পাকিস্তানে নিহত পুলওয়ামা হামলার ‘মাস্টারমাইন্ড’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২০:০৪
পাকিস্তানে নিহত পুলওয়ামা হামলার ‘মাস্টারমাইন্ড’

হামজা বুরহান

ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলায় অভিযুক্ত অন্যতম মাস্টারমাইন্ড হামজা বুরহান অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীরা তাকে একাধিকবার গুলি করে। হামলার পর ঘটনাস্থলেই মারা যান তিনি।

২০২২ সালে ভারতের কেন্দ্রীয় সরকার হামজা বুরহানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। সে সময় সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘আরজুমান্দ গুলজার দার ওরফে হামজা বুরহান ওরফে ডক্টর, বয়স ২৩ বছর, পুলওয়ামার রাতনিপোরার খারবাতপোরার বাসিন্দা এবং ইউএপিএর অধীনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের সহযোগী সদস্যদের একজন।’

কে এই হামজা

পুলওয়ামার রাতনিপোরা এলাকার খারবাতপোরায় জন্ম নেওয়া হামজা ২০১৭ সালে উচ্চশিক্ষার অজুহাতে পাকিস্তানে যান। পরে সে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-বদরে যোগ দেন এবং দ্রুত উন্নীত হন সংগঠনটির কমান্ডার পদে।

পরে তিনি কাশ্মীরে ফিরে আসে এবং তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ ও মতাদর্শগতভাবে প্রভাবিত করার কাজে জড়িত হন। দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা থেকে শোপিয়ান পর্যন্ত নিজের নেটওয়ার্ক বিস্তৃত করেন তিনি।

দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার বহু পরিবার জানিয়েছে, হামজার সংস্পর্শে আসার পর অনেক তরুণ ধীরে ধীরে জড়িয়ে পড়ে ‘জঙ্গিবাদে’।

জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে হামজার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলাও।

জইশ-ই-মোহাম্মদের চালানো ওই হামলা ছিল ভারতে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। লেথপোরায় সিআরপিএফের বহরে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ঢুকিয়ে দেওয়া হলে নিহত হন ৪০ সদস্য।

এর কয়েক দিন পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়, যা উত্তেজনা বাড়িয়ে দেয় দুই দেশের মধ্যে ।

নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিদের কাছে বিস্ফোরক ও গ্রেনেড সরবরাহ করেছিলেন হামজা বুরহান।

তাকে ধরতে বড় ধরনের অভিযান চালানো হলেও তিনি আবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত ফুরিয়েছে তার সেই ভাগ্যও।

পুলওয়ামা হামলাহামজা বুরহানপাকিস্তানজম্মু-কাশ্মির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!