Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ভেনিসে মসজিদ নির্মাণে মেয়রের আপত্তি, ধর্মঘটের হুঁশিয়ারি বাংলাদেশিদের

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৮
ভেনিসে মসজিদ নির্মাণে মেয়রের আপত্তি, ধর্মঘটের হুঁশিয়ারি বাংলাদেশিদের

ভেনিসে মসজিদ নির্মাণে আপত্তি জানিয়েছেন স্থানীয় মেয়র। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। মেস্ত্রের ভিয়া জিউস্তিজিয়ায় একটি বড় ইসলামিক উপাসনালয় নির্মাণের উদ্যোগে আপত্তি জানিয়েছে ভেনিস পৌরসভা। অনুমোদন না মিললে আন্দোলনের পাশাপাশি ধর্মঘটের কর্মসূচি বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা।

ভেনিসের মেয়র সিমোনে ভেনতুরিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ওই এলাকায় মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়ার মতো প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায়ের সামাজিক সংযুক্তির ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, মসজিদ নির্মাণের উদ্যোক্তা বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে আসছেন তারা। তাদের দাবি, একসময় ওই এলাকাকে উপাসনালয় নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে দেখিয়েছিলেন সাবেক মেয়র লুইজি ব্রুনারোও। সম্প্রতি প্রায় ১৫ লাখ ইউরোতে সাবেক একটি করাতকলের ওই জমি কেনা হয়েছে বলে ইতালির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মেয়রের বক্তব্যের প্রতিক্রিয়ায় আরআইসি সলিউশনের প্রধান ঋতু মিয়া বলেন, ‘মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া ভেনিসে বসবাসরত মুসলিমদের জন্য কোনো উপহার নয়, এটা আমাদের অধিকার।’

পৌরসভার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা। সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদার জানান, অনুমোদন না মিললে রাজপথে নামার পাশাপাশি ধর্মঘটের কর্মসূচি বিবেচনা করছেন তারা। ধর্মঘট হলে ভেনিসের পর্যটন, রেস্তোরাঁ ও ফিনকান্তিয়েরির মতো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

জাপানে পাড়ি দিচ্ছেন উত্তর-পূর্ব ভারতের তরুণরা

৩১ আগস্ট ২০২৬

প্রবাসী সাংবাদিক পলাশ রহমান বলেন, ‘ইতালির সংবিধানের ১৯ ধারায় বলা হয়েছে, এ দেশে বসবাসকারী সব মানুষ স্বাধীনভাবে তার ধর্মচর্চা এবং প্রচার করতে পারবে। সুতরাং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার ইতালির সংবিধান দ্বারা সংরক্ষিত। এটা কোনো দয়া, আইন বা রাজনৈতিক বিষয় নয়। কিন্তু ভেনিসসহ ইতালির বিভিন্ন শহরে দীর্ঘদিন যাবৎ রাজনীতিকরা মসজিদ নির্মাণে বাধাগ্রস্ত করে আসছেন। যা ইতালির সংবিধান এবং মানবাধিকার দুটোই পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইতালির সংখ্যালঘু মুসলিম অভিবাসীদের সঙ্গে বর্তমান সময়ের রাজনীতিকদের এই নিষ্ঠুর আচরণের জন্য ভবিষ্যৎ প্রজন্ম একসময় লজ্জিত হবে।’

তবে ধর্মঘটের বিষয়ে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যেও পুরোপুরি ঐকমত্য নেই। ধর্মঘটের পক্ষে অবস্থান না নিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ফিনকান্তিয়েরির কয়েকজন বাংলাদেশি শ্রমিক। ধর্মঘটের এমন উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছে শ্রমিক সংগঠন সিজিআইএলও।

এদিকে, মসজিদ নির্মাণের বিরোধিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইতালির রাজনৈতিক অঙ্গনেও। ক্ষমতাসীন ডানপন্থী দল লেগা মসজিদ নির্মাণ ঠেকাতে জাতীয় পর্যায়ে নতুন আইন করার প্রস্তাবের কথা জানিয়েছে।

ফলে ভেনিসে মসজিদ নির্মাণের বিষয়টি এখন শুধু একটি ধর্মীয় স্থাপনা নির্মাণের প্রশ্নে সীমাবদ্ধ নেই। ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সংযুক্তি, স্থানীয় রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মজীবনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটি।

ইতালিমসজিদ নির্মাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise