Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আসন পুনর্বিন্যাস বিল আটকাতে মরিয়া রাহুল-সোনিয়া-মমতা, বিরোধী ঐক্য ফেরাতে শেষ মুহূর্তের চেষ্টা

  • স্ট্যালিনের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে বিরোধী নেতারা
  • শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের প্রস্তুতি মুম্বইয়ে
  • সংসদের ভোটের আগে বাড়ছে রাজনৈতিক তৎপরতা
নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:০৭
শেয়ার করুন:
আসন পুনর্বিন্যাস বিল আটকাতে মরিয়া রাহুল-সোনিয়া-মমতা, বিরোধী ঐক্য ফেরাতে শেষ মুহূর্তের চেষ্টা

সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি/ সংগৃহীত

ভারতের সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা তুঙ্গে। কেন্দ্র যাতে কোনোভাবেই সংবিধান সংশোধনী বিল পাস করাতে না পারে, তার জন্য বিরোধী জোটের ছড়িয়ে-ছিটিয়ে থাকা শক্তিকে এক জায়গায় আনার চেষ্টা শুরু করেছেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, বিশেষ করে ডিএমকে এবং এনসিপি (এসপি)-র অবস্থান বদলানো। সেই উদ্দেশ্যেই রবিবার চেন্নাইয়ে এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী নেতারা। এর পর শরদ পওয়ারের সঙ্গে আলোচনার জন্য মুম্বই যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

চেন্নাইয়ের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের এম এ বেবি এবং কপিল সিব্বলসহ একাধিক বিরোধী নেতা যোগ দিয়েছেন। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজ্যের বিরোধী নেতারাও। আসন পুনর্বিন্যাস নিয়ে সংসদে অভিন্ন অবস্থান তৈরি করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।

কিন্তু বিরোধীদের কাছে সবচেয়ে বড় সমস্যা স্ট্যালিনের অবস্থান। এত দিন আসন পুনর্বিন্যাসের বিরোধিতায় সরব ছিল ডিএমকে। দক্ষিণের রাজ্যগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যকে শাস্তি দিয়ে লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়ার আশঙ্কা থেকেই আপত্তি ছিল তাদের। কিন্তু সংশোধিত প্রস্তাবে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির কথা বলেছে কেন্দ্র। রাজ্যগুলোর মধ্যে আপেক্ষিক প্রতিনিধিত্ব বজায় রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত হচ্ছে বলে এবার বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে।

রাহুল গান্ধী ইতিমধ্যেই স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করেছেন। তার বক্তব্য, আসন পুনর্বিন্যাসের নামে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো বদলে নেওয়ার সুযোগ তৈরি করতে চাইছে বিজেপি। কিন্তু স্ট্যালিনের কাছে বিষয়টি মূলত তামিলনাড়ুর রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন। ফলে কংগ্রেসের জাতীয় রাজনীতির যুক্তির সঙ্গে ডিএমকে-র রাজ্যভিত্তিক স্বার্থের সংঘাত স্পষ্ট।

চেন্নাইয়ের পর বিরোধীদের নজর মুম্বইয়ে। শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করে তার দল এনসিপি (এসপি)-কে বিরোধী অবস্থানে ফেরানোর চেষ্টা হবে। দলের আটজন সাংসদের সমর্থন এই ভোটে গুরুত্বপূর্ণ হতে পারে। সংশোধিত প্রস্তাব নিয়ে পওয়ারের দলের ইতিবাচক মনোভাব থাকায় তাকে বোঝানো সহজ হবে না। অন্যদিকে, মহারাষ্ট্রে অজিত পওয়ার শিবিরের প্রফুল্ল পটেলও শরদ পওয়ারকে এনডিএতে আসার প্রস্তাব দিয়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন।

এদিকে তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে ঘিরেও সরব হয়েছে দল। তাদের দলবদল-সংক্রান্ত আবেদন বিচারাধীন থাকায় ভোটাভুটিতে তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিরোধী দলগুলোর সাংসদদের ভোটের দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়ার প্রস্তুতিও চলছে।

আসলে সংসদের লড়াইয়ের আগে দুই শিবিরের কৌশল এখন স্পষ্ট। মোদী-শাহ আঞ্চলিক দলগুলোর নিজস্ব স্বার্থকে কাজে লাগিয়ে সমর্থন বাড়াতে চাইছেন। আর রাহুল-সনিয়া-মমতারা সেই দলগুলোকে আবার বিরোধী মঞ্চে ফেরানোর চেষ্টা করছেন। কিন্তু জাতীয় স্তরে বিজেপির বিরোধিতা করলেও রাজ্যের স্বার্থে কেন্দ্রের প্রস্তাব সমর্থন করতে পিছপা নয় আঞ্চলিক দলগুলো। এই বাস্তবতাই বিরোধী ঐক্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত চেন্নাই ও মুম্বইয়ের আলোচনা সংসদের ভোটের অঙ্ক বদলাতে পারে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ভারতলোকসভাইন্ডিয়া জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে