Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিশ্বব্যাংকের প্রতিবেদনে ভারতের উন্নয়নচিত্র

খাতা-কলমে দারিদ্র্য জয়, হেঁসেলে শূন্য থালা

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫
শেয়ার করুন:
খাতা-কলমে দারিদ্র্য জয়, হেঁসেলে শূন্য থালা

বিশ্বব্যাংকের হিসাবে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। চরম দারিদ্র্যের হারও ২৭ দশমিক ১ থেকে কমে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। কিন্তু এ সাফল্যের ছবির আড়ালে রয়েছে অন্য বাস্তবতা। সামান্য অসুখ, বন্যা কিংবা সংসারের বাড়তি খরচেই আবার দারিদ্র্যে ফিরে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে বহু পরিবারের। ভারতের রাজস্থান থেকে দিল্লি— সাধারণ মানুষের জীবনের সে ছবিই তুলে ধরেছে আলজাজিরা।

রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছরের হেমা প্রজাপতির কথাই ধরা যাক। তিন সদস্যের সংসারে তার মাসিক খরচ প্রায় ১১ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)। অথচ বিশ্বব্যাংকের হিসাবে, ওই পরিবারের দারিদ্র্যসীমা মাসে প্রায় ৭ হাজার ৩৮০ টাকা। ফলে কাগজে-কলমে তারা আর দরিদ্র নয়। কিন্তু মাসের শেষে রান্নাঘরের তাক ফাঁকা হয়ে যায়। স্বামী হরির ঋণ বাড়ে। ৯ বছরের ছেলে দিব্যাংশের খাবারের জন্য আলাদা করে রাখতে হয় সংসারের বড় অংশ।

গতকাল রবিবার প্রকাশিত প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, ভারতের নিজস্ব সরকারি দারিদ্র্য-পরিসংখ্যান এক দশকেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়নি। তাই আন্তর্জাতিক তুলনার জন্য বিশ্বব্যাংক নতুন ভোগব্যয় সমীক্ষা ও নিজস্ব দারিদ্র্যসীমা ব্যবহার করছে। বিশ্বের অন্যতম একটি জনবহুল দেশ ভারত নামমাত্র মোট দেশজ উৎপাদনের নিরিখে দেশটি চতুর্থ বৃহত্তম। কিন্তু দেশের শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে রয়েছে মোট সম্পদের ৪০ শতাংশ।

হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। মাটির পাত্র তৈরির কাজ করে সংসার চলত স্বামীর পরিবারের। পরে হরি পানিপুরি বিক্রি শুরু করলেও করোনা অতিমারীতে সেই কাজ বন্ধ হয়ে যায়। এক বছর ধরে হেমা বাড়ি পরিষ্কার ও বাসন মেজে মাসে ৫ হাজার টাকা আয় করছেন। তবু সংসারে স্বস্তি ফেরেনি। তাদের কৃষিজমিও নেই। হেমার কথায়, কাজ শুরু করার পর কিছুটা সচ্ছলতা এলেও খরচ বাড়ছে, ঋণও বাড়ছে।

বিশ্বব্যাংকের মতে, প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য দেওয়া দারিদ্র্য কমাতে সাহায্য করেছে। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধিও একটি কারণ। তবে ২০১৬ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ভোগ্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫১ শতাংশ। মজুরি সেই হারে বাড়েনি।

ছেলের জ্বর হলে হেমা সরকারি হাসপাতালের দীর্ঘ অপেক্ষা এড়িয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় খরচ হয় ৬ হাজার টাকা— তার এক মাসের আয়েরও বেশি।

ভারতবিশ্বব্যাংকরাজস্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে