Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বার্তা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৬:৫৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বার্তা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। বলেছেন, ‘দুই দেশের মধ্যে স্থানীয় স্তরে এরই  মধ্যে শুরু হয়েছে আলোচনা। সীমান্ত হাট, বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগ ফের চালু হলে উত্তর-পূর্ব ভারতের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হতে পারে।’

শিলংয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনরাড সাংমা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ভবিষ্যতে একসঙ্গে কাজ করতেই হবে। এতে দুই দেশেরই লাভ হবে।’

তার দাবি, বর্তমানে দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন চলছে, তা সাময়িক। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এখন ফের যোগাযোগ বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় স্তরে দুই দেশের মানুষের মধ্যে কথাবার্তাও চলছে বলে দাবি করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, ‘২০২৪ সালের রাজনৈতিক অশান্তির পর বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাটগুলো আবার চালু করা প্রয়োজন।’

তার মতে, আগে যেভাবে সীমান্ত এলাকায় ছোটখাটো বাণিজ্য চলত, তা ফের শুরু হলে উত্তর-পূর্ব ভারতের ব্যবসা ও পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত একটি করিডর তৈরির কথাও উল্লেখ করেন সাংমা।

তার দাবি, এই পথ চালু হলে চট্টগ্রাম বন্দরে সহজে পৌঁছনো যাবে এবং পণ্য পরিবহনের খরচও অনেক কমবে। তবে একই সঙ্গে অনুপ্রবেশ ও বেআইনি অভিবাসন নিয়ে উদ্বেগের কথাও বলেন তিনি।

সাংমার মতে, সীমান্ত নিরাপত্তা এবং দেশের স্বার্থ রক্ষার জন্য কড়া নজরদারি প্রয়োজন। পশ্চিমবঙ্গে সীমান্তে বেড়া দেওয়া প্রসঙ্গেও তিনি বলেছেন, নিরাপত্তার প্রশ্ন আলাদা হলেও মানুষে মানুষে সম্পর্ক বজায় রাখা সম্ভব।

মুখ্যমন্ত্রীমেঘালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক