Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

দমদম স্টেশনে উচ্ছেদ অভিযান, বুলডোজারের নিচে হারাল শত শত হকারের জীবিকা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৩৬
দমদম স্টেশনে উচ্ছেদ অভিযান, বুলডোজারের নিচে হারাল শত শত হকারের জীবিকা

উচ্ছেদ অভিযানে জীবিকা হারিয়েছেন শত শত হকার। ছবি: আগামীর সময়

কলকাতার দমদম রেল ও মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানে শত শত হকারের দোকান গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। শনিবার গভীর রাতে চালানো এই অভিযানের পর রবিবার সকাল থেকে স্টেশন চত্বরে দেখা যায় ভাঙা দোকানের ধ্বংসস্তূপ, ছড়িয়ে থাকা মালপত্র ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো।

স্থানীয়দের ভাষ্য, স্টেশন চত্বরে ছোটবড় মিলিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে প্রায় ৫০০টি দোকান। এই অভিযানের বাইরে ছিল রেলের কাছ থেকে লিজ নেওয়া কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উচ্ছেদের আগে এলাকা ঘিরে ফেলে রেলরক্ষী বাহিনী এবং পরে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশ।

হকারদের অভিযোগ, দোকান সরিয়ে নেওয়ার সুযোগ তো দেওয়া হয়নি, বরং বহু দোকানের মালপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। সকালে অনেকে নিজেদের দোকানের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। দীর্ঘদিন ধরে ব্যবসা করা একাধিক হকার জানান, কয়েক দশকের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে গেছে মুহূর্তেই।

ভাঙা দোকানের ধ্বংসস্তূপ। ছবি: আগামীর সময়দীর্ঘদিন স্টেশনের বাইরে সবজির ব্যবসা করা অশোক পুরকায়স্থ জানিয়েছেন, মেট্রো চালুর সময় থেকেই সেখানে ব্যবসা করছেন তিনি। তার ভাষায়, এত বছরের মধ্যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভাবেননি। পরিবার কীভাবে চলবে, সেই অনিশ্চয়তা তাড়া করছে তাকে।

বনগাঁ থেকে প্রতিদিন ফল বিক্রি করতে আসা বৃদ্ধা পূর্ণিমা অধিকারী বলেছেন, এই দোকানের আয়েই চলত তার সংসার। তবে এক রাতের অভিযানেই সব শেষ হয়ে গেছে।

উচ্ছেদ ঘিরে রবিবার দমদমে বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনো আলোচনার সুযোগ না দিয়েই অভিযান চালানো হয়েছে। প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার ঘটনাস্থলে গিয়ে সময় চাইলেও রেল কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলেও অভিযোগ ওঠে। বিভিন্ন স্টেশনে বিক্ষোভ ও দাবিপত্র জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন। একাধিক শ্রমিক সংগঠনও দিয়েছে আন্দোলনের ডাক।

রেল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে, স্টেশন উন্নয়ন, যাত্রী চলাচল সহজ করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরেই স্টেশন এলাকায় অবৈধ দখল সরাতে নোটিস দেওয়া হচ্ছিল বলেও দাবি তাদের।

তবে উচ্ছেদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পুনর্বাসন ও জীবিকার প্রশ্নে। সমালোচকদের মতে, স্টেশন উন্নয়ন ও আধুনিকীকরণের উদ্যোগের পাশাপাশি হকারদের পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় হাজারো পরিবার পড়ছে অনিশ্চয়তার মুখে। হাওড়া ও শিয়ালদহসহ একাধিক স্টেশনে সাম্প্রতিক উচ্ছেদ অভিযান নিয়েও হয়েছে এমন বিতর্ক।

অর্থনীতিবিদদের মতে, হকাররা অনানুষ্ঠানিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের উচ্ছেদের পরিবর্তে নিয়মের মধ্যে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। কারণ উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবিকা ধ্বংস না করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে।

 

ভারতকলকাতাউচ্ছেদ অভিযান
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise