Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে গ্রীষ্মে ঝড় তোলা জেন জি-দের সামনে শীতে কী অপেক্ষা করছে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:১৯
শেয়ার করুন:
ভারতে গ্রীষ্মে ঝড় তোলা জেন জি-দের সামনে শীতে কী অপেক্ষা করছে

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনকারী এক তরুণকে হেনস্থা করছে দিল্লি পুলিশ। ফাইল ছবি / রয়টার্স

জুলাইয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েছিলেন তরুণ আন্দোলনকারীরা। কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ দিয়ে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি তখন বড় রাজনৈতিক সাফল্য পেয়েছিল। এক আন্দোলনকারী বলেছিলেন, ‘এটি তরুণদের জয়।’

কিন্তু তিন মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে পরিস্থিতি বদলে গেছে। এখন সেই তরুণদেরই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। গত মাসে ভোটাধিকার ও নির্বাচনী সংস্কারের দাবিতে সিজেপির বিক্ষোভে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়। আটক করা হয় হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে। আন্দোলনের পরিচিত কেন্দ্র যন্তর মন্তরেও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশ্ন উঠেছে, গ্রীষ্মে যে আন্দোলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করেছিল, শীতের শুরুতে এসে সেই আন্দোলন কেন এতটা চাপে? তরুণদের প্রতিবাদের শক্তি কি কমে গেছে, নাকি সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলনের পথ সংকুচিত হয়েছে?

ব্যঙ্গ-বিদ্রূপ থেকে দেশজুড়ে আন্দোলন

ভারতের জেন-জি বা নতুন প্রজন্মের এই আন্দোলনের শুরু হয়েছিল অনলাইনে। ককরোচ জনতা পার্টি নামটি শুনতে রাজনৈতিক দলের মতো মনে হলেও এটি নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। ব্যঙ্গাত্মক প্রচারাভিযান হিসেবে এর যাত্রা শুরু হয়। পরে শিক্ষাব্যবস্থার অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তরুণদের কর্মসংস্থান এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহির দাবিতে এটি বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

আন্দোলনের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয় তেলাপোকা। ভারতের প্রধান বিচারপতি একবার বেকার তরুণদের একাংশকে ‘তেলাপোকা’ বলে মন্তব্য করেছিলেন। আন্দোলনকারীরা সেই অপমানসূচক শব্দকেই নিজেদের পরিচয়ের অংশ করে নেন। তাদের বক্তব্য, প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার প্রতীক এই তেলাপোকা।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনের তাৎক্ষণিক প্রধান দাবি। দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর জুলাইয়ে তিনি পদত্যাগ করেন। এরপর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। এই সাফল্য তরুণদের মধ্যে এমন ধারণা তৈরি করেছিল যে সংগঠিত প্রতিবাদ ও জনমত তৈরি করতে পারলে সরকারকেও সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা সম্ভব।
তবে আন্দোলনটি শুধু শিক্ষাব্যবস্থার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভারতের উচ্চ বেকারত্ব, চাকরির অনিশ্চয়তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও এতে যুক্ত হয়। ফলে বিভিন্ন শ্রেণি ও পেশার তরুণেরা আন্দোলনে অংশ নেন।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ও সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক প্রধান ইয়ামিনী আইয়ারের মতে, আন্দোলনটির বিশেষত্ব ছিল এর বিস্তৃত সামাজিক ভিত্তি। এটি কোনো নির্দিষ্ট জাতি, লিঙ্গ বা অর্থনৈতিক শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিজেপির সমর্থক বলে পরিচিত কিছু স্বল্প আয়ের, উন্নতির প্রত্যাশী তরুণও এতে আকৃষ্ট হয়েছিলেন।

মোদিকে নিয়ে প্রকাশ্য বিদ্রূপ, বদলে গেছে প্রতিবাদের ভাষা

এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের ব্যবহার। ভারতের রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির শক্তিশালী ভাবমূর্তি রয়েছে। প্রকাশ্যে তার সমালোচনা বা তাকে নিয়ে উপহাস করার প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু জেন-জি আন্দোলনকারীরা সেই রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছেন।

তারা অনলাইনে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও মন্তব্য প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের কাছে এটি শুধু বিনোদন নয়, বরং কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদের নতুন ভাষা।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত আন্দোলনকারী সাখির ভাষায়, ‘আগের প্রজন্মের মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়ার ভয় কাজ করত, আমাদের মধ্যে তা ততটা নেই। কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা হয়ে উঠেছে কৌতুক।’
ইয়ামিনী আইয়ারের মতে, আগের আন্দোলনগুলোকে সরকার নির্দিষ্ট কোনো শ্রেণি বা গোষ্ঠীর প্রতিবাদ হিসেবে তুলে ধরে সহজেই খারিজ করার চেষ্টা করতে পেরেছে। কখনো আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ তকমাও দেওয়া হয়েছে। কিন্তু এবারের আন্দোলনের বিস্তৃত অংশগ্রহণের কারণে সেই কৌশল আগের মতো কার্যকর হচ্ছে না।

আগের আন্দোলন ও দমন-পীড়নের অভিজ্ঞতা

মোদি সরকার এর আগেও বড় ধরনের গণবিক্ষোভের মুখে পড়েছে। ২০২০ সালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকেরা দিল্লিতে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মাসের পর মাস বিক্ষোভ চলে। এক বছর ধরে চলা আন্দোলনের পর সরকার শেষ পর্যন্ত আইনগুলো প্রত্যাহার করে নেয়।

২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনও সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তবে এসব আন্দোলনের পর আইনি পদক্ষেপ ও গ্রেপ্তারের ঘটনা প্রতিবাদকারীদের মধ্যে দীর্ঘস্থায়ী ভয়ের পরিবেশ তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এর একটি উদাহরণ ছাত্র অধিকারকর্মী উমর খালিদ। ২০২০ সালে দিল্লিতে সহিংসতায় ৫৩ জন নিহত হওয়ার ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। ওই ঘটনায় ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। তবে ছয় বছরের বেশি সময় পার হলেও তার বিচার শুরু হয়নি।খালিদের সঙ্গী বানোজ্যোৎস্না লাহিড়ী বিবিসিকে বলেছেন, তাদের কোনো অনুশোচনা নেই। তবে এ ধরনের ঘটনা মানুষের মধ্যে একধরনের ভয় তৈরি করেছে, যা এখনো রয়ে গেছে। তার ভাষায়, ‘আমরা শুধু অন্ধকারে ঘেরা এক শূন্যতার দিকে তাকিয়ে আছি। কারণ, এর শেষ কোথায়, তা আমরা জানি না।’

সাফল্যের পর আন্দোলনের ওপর বাড়তি চাপ

জুলাইয়ের আন্দোলনের পর সরকারও প্রতিবাদ মোকাবিলার কৌশল বদলেছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, তারা আগে থেকেই কোনো ধরনের দমন-পীড়নের আশঙ্কা করেছিলেন। তার মতে, গ্রীষ্মের আন্দোলনের পর সরকার অনেক কিছু শিখেছে।

গত মাসে ভোটাধিকার ও নির্বাচনী সংস্কারের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু করে সিজেপি। আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তাদের অভিযোগ, এর ফলে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেতে পারে। তবে বিজেপি ও নির্বাচন কমিশন এ অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভের আগে দিল্লিতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়, সড়কে বসানো হয় ব্যারিকেড। যন্তর মন্তরে কর্মসূচি পালনের অনুমতিও দেওয়া হয়নি। পরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও অন্য নেতাদের আটক করা হয়। কয়েক দিন পর তাদের মুক্তি দেওয়া হলেও আন্দোলনকারীদের ওপর পুলিশের নজরদারি ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকে।
সৌরভ দাস ও আশুতোষ রানকা যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর পাঁচ দিন তিহার কারাগারে ছিলেন। এর আগে আন্দোলনের প্রধান কর্মসূচির জায়গা যন্তর মন্তরকে অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন আন্দোলনকারীরা। বামপন্থী ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরাও নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে পুলিশের পদক্ষেপের মুখে পড়েছেন।

সিজেপির আন্দোলনকারীদের পাশাপাশি অন্যান্য ছাত্রসংগঠনের বিক্ষোভও বাধার মুখে পড়েছে। ফলে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার এবং জনশৃঙ্খলা রক্ষার নামে সরকারের বিধিনিষেধ আরোপের ক্ষমতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আইনি প্রক্রিয়াই হয়ে উঠছে শাস্তি


আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় আরেকটি উদ্বেগের বিষয় হলো দীর্ঘ আইনি প্রক্রিয়া। অনেক মামলায় শেষ পর্যন্ত অভিযুক্তরা খালাস পেলেও বিচার শেষ হতে বছরের পর বছর লেগে যেতে পারে।

লয়েড ল কলেজের সহকারী অধ্যাপক আলী খানের মতে, ‘অনেক মামলার শেষ পর্যন্ত খালাস হতে পারে। কিন্তু এতে বছরের পর বছর লেগে যায়। আইনি প্রক্রিয়াটাই শাস্তি হয়ে ওঠে। এতে অন্যরাও প্রতিবাদ করতে ভয় পেতে পারেন।’

সিজেপিকে আইনি পরামর্শ দেওয়া সংবিধানবিষয়ক আইনজীবী বৃন্দা গ্রোভারও মনে করেন, বিক্ষোভের ওপর আরোপ করা বিধিনিষেধ অতিরিক্ত হয়ে উঠেছে। তার যুক্তি, আন্দোলনকারীরা বারবার তাদের কর্মসূচিকে অহিংস বলে উল্লেখ করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার যুক্তিতে তাদের অধিকার সংকুচিত করা হচ্ছে।
অন্যদিকে বিজেপি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বিবিসিকে বলেছেন, সংবিধান অনুযায়ী প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে তা অবশ্যই আইনের মধ্যে থেকে করতে হবে। কয়েকজনের বিক্ষোভের কারণে অন্য নাগরিকদের অধিকার বা জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে না।

অনলাইনেও নিরাপদ নন আন্দোলনকারীরা

শুধু রাজপথ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদকারীদের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। আন্দোলনকারী সাখির অনলাইনে প্রকাশ করা ব্যঙ্গাত্মক পোস্ট ব্যাপক জনপ্রিয়তা পেলেও তাকে লক্ষ্য করে গালাগাল ও ট্রান্সজেন্ডারবিদ্বেষী আক্রমণ হয়েছে। বিবিসি তার বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের হুমকি দেওয়া পোস্ট দেখেছে।

সাখি বলেছেন, এসব আক্রমণের কারণে কখনো কখনো বিক্ষোভে যাওয়া বা নিজের পোশাকের ধরন নিয়েও তাকে ভাবতে হয়। তার ভাষায়, ‘মানুষকে হাসানোর চেষ্টা করলেই দেশবিরোধী বলা হতে পারে। তারা চায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি।’
তার দাবি, কয়েক লাখ থেকে কয়েক মিলিয়নবার দেখা হয়েছে—এমন কিছু পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট বা কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এক্স ও ইনস্টাগ্রামে ভারতের ভেতরে কিছু অ্যাকাউন্ট আটকে দেওয়ার নোটিশও দেখা গেছে।

সিজেপির নেতারা সরকারের এই পদক্ষেপকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাগরিক স্বাধীনতা স্থগিত করেছিলেন এবং রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন। তবে দুই সময়ের পরিস্থিতি এক নয়। আন্দোলনকারীরা মূলত প্রতিবাদের অধিকার সংকুচিত হওয়ার বিষয়টি সামনে আনছেন।

আন্দোলন কি থেমে যাচ্ছে

এত বিধিনিষেধ ও গ্রেপ্তারের পরও ভারতে প্রতিবাদ পুরোপুরি থেমে যায়নি। বিরোধী রাজনৈতিক দলগুলোও রাজপথে সক্রিয় হয়েছে। ১ নভেম্বর কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর আয়োজনে দিল্লিতে কয়েক হাজার মানুষ সমাবেশে অংশ নেন। ওই কর্মসূচির অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ।

তবে সিজেপির নেতারা মনে করেন, তাদের আন্দোলন কোনো একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তরুণদের বৃহত্তর অসন্তোষের বহিঃপ্রকাশ। ২১ অক্টোবর তিহার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সৌরভ দাস বলেন, ‘অপেক্ষা করুন, দেখুন। সময় আমাদের পক্ষে। আমরা খুবই তরুণ একটি প্রজন্ম।’
গ্রীষ্মে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করে নেওয়া আন্দোলনটি এখন নতুন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। একদিকে তরুণদের মধ্যে বেকারত্ব, শিক্ষাব্যবস্থার অনিয়ম ও রাজনৈতিক জবাবদিহির দাবি রয়েছে। অন্যদিকে প্রতিবাদের জায়গা, সংগঠিত হওয়ার সুযোগ এবং অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে তরুণেরা কতটা সংগঠিত থাকতে পারেন, বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মানুষের সমর্থন ধরে রাখতে পারেন এবং আইনি ও প্রশাসনিক বাধার মধ্যেও প্রতিবাদের পথ খুঁজে পান তার ওপর। আপাতত ভারতের জেন-জি আন্দোলনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—গ্রীষ্মের সেই সাফল্য কি দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করবে, নাকি কঠোর নিয়ন্ত্রণের মুখে আন্দোলনের গতি আরও কমে যাবে?

বিবিবি থেকে অনূদিত 

ভারতজেন-জি আন্দোলনককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ