Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

অক্সফোর্ডে বক্তৃতার আগে বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ

লন্ডনযাত্রায় বাধা, মোদি সরকারকে তোপ ‘ককরোচ’ নেতার

  • দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ সৌরভ দাসের
  • অক্সফোর্ডে ‘ককরোচ আন্দোলন’ নিয়ে বক্তৃতার আমন্ত্রণ
  • পাসপোর্টে বিশেষ সতর্কবার্তা থাকার দাবি সিজেপি নেতার
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২৩:০১
শেয়ার করুন:
লন্ডনযাত্রায় বাধা, মোদি সরকারকে তোপ ‘ককরোচ’ নেতার

ককরোচ নেতা সৌরভ দাস

যে ‘তেলাপোকা’ একদিন ছিল অবজ্ঞার প্রতীক, সেই নামই এখন ভারতের তরুণদের প্রতিবাদের পরিচয়। আদালতের বিতর্কিত মন্তব্য থেকে জন্ম নেওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশটির রাজপথে। এবার সেই আন্দোলনের কথা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে তুলে ধরতে চেয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। কিন্তু লন্ডনের উড়ান ধরার আগেই থেমে গেল তার যাত্রা। দিল্লি বিমানবন্দরেই তাকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকারকে নিশানা করেছেন তিনি।

ককরোচ জনতা পার্টির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র সৌরভ অভিযোগ করেছেন, ব্রিটেনে যাওয়ার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দেন। মঙ্গলবার রাত ১টায় তার লন্ডনগামী উড়ানে ওঠার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠনের আমন্ত্রণে ‘ককরোচ আন্দোলন’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌরভ লিখেছেন, ‘এই ভীরু মোদি সরকার আমাকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডন যেতে দেয়নি।’

তার দাবি, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস ও এডিনবরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু অভিবাসন যাচাইয়ের সময় জানতে পারেন, তার পাসপোর্টে বিশেষ সতর্কবার্তা রয়েছে।

ক্ষোভ প্রকাশ করে সৌরভ বলেছেন, ‘শিক্ষিত মানুষের সঙ্গে একজন শিক্ষিত তরুণের আলোচনা করতে যাওয়াকে সরকার এত ভয় পাচ্ছে কেন?’

মোদি সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, ‘ইশ, আমি যদি নীরব মোদী কিংবা বিজয় মালিয়া হতাম!’

ভারতের ব্যাংকঋণসংক্রান্ত আলোচিত মামলায় অভিযুক্ত এই দুই ব্যবসায়ীর প্রসঙ্গ টেনে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন তিনি।

যেভাবে জন্ম ককরোচ জনতা পার্টির

গত ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত আদালতে এক শুনানির সময় কিছু বেকার তরুণকে ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন। মন্তব্যটি ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়। পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন, তার বক্তব্য সব তরুণকে উদ্দেশ করে ছিল না।

পরদিন, ১৬ মে, অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন ব্যঙ্গাত্মক আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এটি নিবন্ধিত রাজনৈতিক দল নয়। মূলত তরুণদের প্রতিবাদী সংগঠন।

বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতে অনিয়ম এবং প্রশাসনিক জবাবদিহির দাবিতে সংগঠনটি দ্রুত পরিচিতি পায়। পরে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আন্দোলন শুরু করে।

গত অক্টোবরে দিল্লির যন্তরমন্তরে অনুমতি ছাড়া প্রতিবাদের অভিযোগে সৌরভ ও আরেক নেতা আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। কারাবাসের পর তাঁরা মুক্তি পান।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, অক্সফোর্ডে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতাসীনদের কেউ সৌরভের প্রতি ঈর্ষান্বিত।

তবে পাসপোর্টে সতর্কবার্তা দেওয়ার প্রকৃত কারণ কিংবা কেন্দ্রীয় সরকারের নির্দেশে তাকে আটকে দেওয়া হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সৌরভ জানিয়েছেন, এই বাধা তাকে আন্দোলন থেকে সরাতে পারবে না। ভবিষ্যতে আবারও বিদেশে যাওয়ার চেষ্টা করবেন।

ব্যঙ্গ করে জন্ম নেওয়া ‘ককরোচ’ নামটি এখন ভারতের তরুণদের রাজনৈতিক অসন্তোষের প্রতীক। দিল্লির বিমানবন্দরে সৌরভের থেমে যাওয়া যাত্রা সেই আন্দোলনের সামনে নতুন বিতর্ক তৈরি করেছে। দেশের রাজপথে প্রতিবাদের পর বিদেশের মঞ্চেও তরুণদের বক্তব্য পৌঁছানোর অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

ককরোচসৌরভ দাসমোদি সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

    সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির