Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আদালতের নির্দেশে মুক্ত অভিজিৎ দীপকেসহ তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫০
আদালতের নির্দেশে মুক্ত অভিজিৎ দীপকেসহ তিন নেতা

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ মুক্ত তিন নেতা। ফাইল ছবি/ সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ায় আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিনজনকে মুক্তি দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। শনিবার সকাল থেকে আটক ছিলেন তারা।

দুই সহযোগীসহ অভিজিৎ দীপকে এক বছরের জন্য শান্তি ভঙ্গ হয়—এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এজন্য সদাচরণের প্রতিশ্রুতি বা গ্যারান্টি হিসেবে ৫০,০০০ রুপির বন্ড বা মুচলেকা দিয়ে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মুক্তি পেতে হয়েছে।

অনলাইনে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রচার হিসেবে যাত্রা শুরু করা সিজেপি তরুণদের দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এ কর্মসূচি দেওয়া হয়।

শনিবার সকালে দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই দীপকে, সৌরভ ও আশুতোষকে আটক করে পুলিশ। পরে তাদের প্রতিরোধমূলক আটক দেখানো হয়।

শনিবারের বিক্ষোভ ঘিরে দিল্লি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজনীতিকসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। পরে শনিবার রাতেই তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়।

জন্তর মন্তরে বিক্ষোভকারীদের পৌঁছানো ঠেকাতে মধ্য দিল্লির চারপাশে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে পুলিশ। ফলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে জড়ো হয়ে কর্মসূচি পালন করেন।

শনিবার রাতে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইউটিউবার ও অ্যাকটিভিস্ট ধ্রুব রাঠিও রয়েছেন। তিনিও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।

এদিকে শনিবার দিল্লির মেট্রোস্টেশন ও ট্রেন চলাচল ব্যাপকভাবে বন্ধ রাখার ঘটনায় আদালত অবমাননার একটি আবেদন শুনতে রবিবার বিশেষ অধিবেশনে বসার কথা ভারতের সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন

সিজেপির হাল অজিঙ্ক্য শিন্ডের হাতে দিলেন অভিজিৎ দীপকে

১০ অক্টোবর ২০২৬

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছিলেন, শনিবারের বিক্ষোভ সামনে রেখে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা যাবে না।

রবিবার সকালে মেট্রো চলাচল করছে। তবে বিভিন্ন স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার জন্য কাছাকাছি বাসও রাখা হয়েছে।

সিজেপির নেতারা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া ও কারসাজির যে অভিযোগ তারা তুলেছেন, তার জবাবদিহি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। শান্তিপূর্ণভাবে মানুষকে জড়ো হতে বাধা দিতে দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

সিজেপি গড়ে তুলেছেন বোস্টন ইউনিভার্সিটির স্নাতক অভিজিৎ দীপকে। ভারতে ফিরে তিনি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ ছাড়তে হয়েছিল। বর্তমানে দেশটির বিভিন্ন বিরোধী দলের সমর্থন রয়েছে সিজেপির প্রতি।

তবে ক্ষমতাসীন বিজেপি সিজেপিকে বিরোধী শক্তিগুলোর একটি অংশ হিসেবে উল্লেখ করেছে। দলটির অভিযোগ, সিজেপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিজেপির সভাপতি নিতিন নবীন অভিযোগ করেছেন, ‘বিদেশি শক্তির’ নির্দেশনায় বিরোধী গোষ্ঠীগুলো ভারতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘গণতন্ত্রে প্রত্যেকের ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে।’ তবে তিনি বলেছেন, ‘নৈরাজ্য ছড়ানোর অধিকার কারও নেই।’ তার মতে, জেন-জি সাময়িকভাবে ‘বিভ্রান্ত’ হতে পারে, কিন্তু তাদের ‘দেশ গড়ার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া যাবে না।’

সূত্র : এনডিটিভি 



অভিজিৎ দীপকেসিজেপিককরোচ জনতা পার্টিদিল্লিতে ইন্টারনেট বন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার